Dhaka Mail Logo

বিনোদন

বিশ্বখ্যাত হলিউড তারকা ভিন ডিজেল মারা গেছেন? 

বিনোদন ডেস্ক

১০ জুন ২০২৬, ১১:৫০ এএম

দম বন্ধ হওয়ার জোগাড় হয়েছিল বিশ্বখ্যাত তারকা ভিন ডিজেলের ভক্তদের। কেননা হঠাৎ সামাজিক মাধ্যমে গুঞ্জন ওঠে গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন এ অভিনেতা। এক এক্স হ্যান্ডেল থেকে ছড়ানো হয় বিষয়টি।

(@worldwide176481) নামের ওই এক্স অ্যাকাউন্টে পোস্ট করা হয়, “এইমাত্র পাওয়া খবর: আমেরিকান অভিনেতা ভিন ডিজেল, যিনি ডমিনিক টোরেটো নামে পরিচিত, অতিরিক্ত গতির কারণে হওয়া একটি গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন। এই একই দুর্ঘটনায় ওঁর প্রিয় বন্ধু পল ওয়াকার-ও প্রাণ হারিয়েছেন।”

88b99e964a67a11ad2f36b8ddbad9a4a

একটি ভিডিও ক্লিপ প্রকাশ করা হয়। যেখানে একটি দুমড়ে-মুচড়ে যাওয়া গাড়ির স্টিয়ারিং হুইল থেকে ডিফ্লেটেড এয়ারব্যাগ বেরিয়ে এসেছে। পাশে ভিনের একটি ছবি। যা দেখে রীতিমতো ঝড় ওঠে নেট দুনিয়ায়।

ঘটনার সত্যতা যাচাইয়ে এক্স-এর এআই টুল ‘গ্রোক’-এর সাহায্য নেওয়া হলে জানা যায়, ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা। ‘গ্রোক’ জানায়, ভিন ডিজেল সুস্থ ও জীবিত আছেন এবং ২০২৬ সালের কান ফিল্ম ফেস্টিভ্যালে তিনি উপস্থিত ছিলেন। পল ওয়াকার ২০১৩ সালে একটি সম্পূর্ণ পৃথক সড়ক দুর্ঘটনায় মারা যান। এটি পুরনো ভিডিও ব্যবহার করে তৈরি একটি রিসাইকেলড সেলিব্রিটি ডেথ হোক্স। দয়া করে এটি শেয়ার করবেন না।”

78bc88cb3032-vin-diesel

মিথ্যা খবর ছড়ানোয় চটেছেন ভিন ভক্তরা। ওই পোস্টের মন্তব্যের ঘরে ক্ষোভ ঝেড়েছেন তারা। কেউ লিখেছেন, “ভুয়া খবর! সস্তা প্রচারের জন্য এ ধরনের গুজব ছড়ানো হচ্ছে।” অন্য একজন লিখেছেন, “ভাই, ভিন ডিজেল বেঁচে আছে, ফালতু খবর ছড়ানো বন্ধ কর।” অন্য একজন কড়া হুঁশিয়ারি দিয়ে লেখেন, “ভুয়া খবর ছড়ানোর জন্য এবার আপনার অ্যারেস্ট হওয়ার লাইনে দাঁড়ানোর পালা।”

এর আগেও ভিনকে নিয়ে এরকম গুজব ছড়ানো হয়েছে। গেল বছরও দাবি করা হয়েছিল অভিনেতা মারা গেছেন। সে সময় ছবি বিকৃত করে ভিনের মৃত্যুর গুজব ছড়ানো হয়েছিল।