images

বিনোদন

শাবনূরকে নিয়ে পূর্ণিমার আবেগঘন পোস্ট

বিনোদন ডেস্ক

০৮ জুন ২০২৬, ০২:২৪ পিএম

জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূরকে এখন আর রূপালী পর্দায় দেখা যায় না। তবে তাতে তাঁর জনপ্রিয়তায় এতটুকুও ভাটা পড়েনি। এখনও তিনি কোটি ভক্তের হৃদয়ে রানির আসনে অধিষ্ঠিত। নব্বই দশকের আর এক জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা। শোবিজ অঙ্গনে দুইজনকে প্রতিদ্বন্দ্বী ভাবা হলেও একে অপরের মধ্যে রয়েছে গভীর ভালোবাসার সম্পর্ক। 

সম্প্রতি শাবনূরের সঙ্গে কাটানো পুরোনো কিছু মুহূর্তের একটি ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন পূর্ণিমা। ভিডিওটি শেয়ার করে পূর্ণিমা লিখেছেন, ‘কিছু মানুষ শুধু তারকা নন, তারা মানুষের হৃদয়ে চিরকাল বেঁচে থাকেন। বাংলা চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্র শাবনূর আপু। পর্দার সাফল্যের বাইরেও তিনি একজন অসাধারণ মনের মানুষ।’

স্মৃতিকাতর হয়ে পূর্ণিমা যোগ করেন, ‘২-৩ বছর আগে তার সঙ্গে কাটানো এই মুহূর্তটি আজও আমার জীবনের সবচেয়ে স্মরণীয় স্মৃতিগুলোর একটি। বাংলা সিনেমায় আপনার অবদান যেমন অবিস্মরণীয়, তেমনি মানুষ হিসেবেও আপনি অসাধারণ।’

সবশেষে শাবনূরে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে পূর্ণিমা লেখেন, ‘আপনাকে বড় পর্দায় খুব মিস করি। ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেক শ্রদ্ধা ও ভালোবাসা।’