images

বিনোদন

৩৩-এ না ফেরার দেশে জনপ্রিয় অভিনেতা

বিনোদন ডেস্ক

০৭ জুন ২০২৬, ১২:০৮ পিএম

জনপ্রিয়তার মধ্যগগণে থাকতেই নিভে গেল অভিনেতা জিন জের জীবন প্রদীপ। গেল ৪ জুন ৩৩ বছর বয়সী এ চীনা অভিনেতা হাংঝৌ শহরে নিজ বাসভবনে মারা যান। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে অভিনেতার এজেন্সি।

মৃত্যুর কারণ না জানিয়ে এজেন্সির দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘গভীর শোকের সঙ্গে জানাচ্ছি যে আমাদের চুক্তিবদ্ধ শিল্পী জিন জে (আসল নাম ঝাং জিয়াওয়েই) ২০২৬ সালের ৪ জুন হাংঝৌয়ে তাঁর বাসভবনে মারা গেছেন।’

59c0473ddbc8efc9005344bed7c64d2c-6a24076567644

এজেন্সি জানিয়েছে, ১৯৯৩ সালের ৩০ জানুয়ারি শানতুং প্রদেশের ওয়েইহাই শহরে জন্ম নেওয়া জিন জে ছিলেন একজন প্রতিভাবান তরুণ অভিনেতা ও মডেল। তাঁর মৃত্যুতে পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে প্রতিষ্ঠানটি।

সেইসঙ্গে জিন জের মৃত্যু নিয়ে গুজব ছড়ানো থেকে বিরত থাকতে অনুরোধ জানিয়েছে এজেন্সি। কেননা অভিনেতার মৃত্যুর ঘোষণা আনুষ্ঠানিকভাবে দেওয়ার আগেই সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল।

jin-zee_1780748691

বেইজিং ইনস্টিটিউট অব ফ্যাশন টেকনোলজিতে পড়াশোনা করেন জিন জে। এরপর শুরু করেন মডেলিং। অভিনয়ে নাম লেখান টিভি নাটকের মাধ্যমে। মাইক্রো ড্রামাগুলো তুমুল জনপ্রিয়তা এনে দেয় তাকে।