রোববার, ৭ জুন, ২০২৬, ঢাকা

ক্যানসার কেড়ে নিল জনপ্রিয় অভিনেতার প্রাণ

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০২৫, ১১:৩৩ এএম

শেয়ার করুন:

ক্যানসার কেড়ে নিল জনপ্রিয় অভিনেতার প্রাণ

দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াইয়ের পর মারা গেলেন কান্নাড় অভিনেতা শ্রীকান্তাইয়া উমেশ। রোববার (৩০ নভেম্বর) সকালে বেঙ্গালুরুতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। 

ভারতীয় গণমাধ্যমকে অভিনেতার পারিবার জানিয়েছে, দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন উমেশ। সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই মারা যান তিনি।

দীর্ঘ পাঁচ দশকের ক্যারিয়ারে অভিনয় করেছেন সাড়ে তিনশ-এর অধিক সিনেমাতে। তার মৃত্যুতে স্যোশাল মিডিয়ায় শোক প্রকাশ করছে অভিনেতার ভক্ত ও সহশিল্পীরা। 

১৯৪৫ সালের ২৪ এপ্রিল কর্ণাটকে জন্ম শ্রীকান্তাইয়া উমেশের। মাত্র চার বছর বয়সে তিনি ‘লঞ্চাভতার’খ্যাত মাস্টার কে হিরণ্ণাইয়ার থিয়েটার গ্রুপে অভিনয় শুরু করেন। পরে তিনি যোগ দেন গুব্বি ভীরান্নার বিখ্যাত নাট্যদলে। ১৯৬০ সালে ‘মাক্কালা রাজ্য’ চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন। 


বিজ্ঞাপন


বড়পর্দায় অভিষেকের পর দীর্ঘ ১৭ বছর তিনি কোনো চলচ্চিত্রে সুযোগ পাননি। সেই সময়ে তিনি আবার মঞ্চে ফিরে যান। ১৯৭৭ সালে পুত্তান্না কাণাগাল পরিচালিত ‘কথা সঙ্গমা’ চলচ্চিত্রের মাধ্যমে তাঁর প্রত্যাবর্তন ঘটে। এ সিনেমাতে অভিনয়ের জন্য কর্ণাটক স্টেট ফিল্ম অ্যাওয়ার্ড লাভ করেন। 

সূত্র: এনডিটিভি 

ইএইচ/  

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর