বিনোদন ডেস্ক
৩১ মে ২০২৬, ১২:৪৩ পিএম
ব্যান্ড তারকা মাহফুজ আনাম জেমস স্থিরচিত্রে যতটা ধরা দেন সুরের সঙ্গেই। পারিবারিক পরিবেশে খুব একটা দেখা যায় না। কিন্তু গায়ককে একজন বাবা-স্বামী হিসেবেও দেখতে ভক্তদের বেশ কৌতূহল। এবার তা মেটালেন নগরবাউলের প্রাক্তন স্ত্রী রথি কানিজ। তিনি কয়েকটি ছবি প্রকাশ করেছেন যেখানে জেমসকে দুই সংসারের ছেলেমেয়ের সঙ্গে এক ফ্রেমে দেখা গেছে।
ফেসবুকে রথির পোস্ট করা এক ছবিতে জেমস ও তার কন্যা জান্নাতের সঙ্গে দেখা গেছে ছেলে জিবরানকে। বাবা ও বড় বোনের সঙ্গে ছোট জিবরাবন যেন বেশ আনন্দিত। ফ্রেমটি ভক্তদের দারুণ উচ্ছ্বসিত করে তুলেছে।
অন্য এক ছবিতে জান্নাত-জিবরানের সঙ্গে দেখা গেছে জেমস ও তার বর্তমান স্ত্রী নামিয়াকে। ফ্রেমটিতে গায়ককে একইসঙ্গে বাবা ও স্বামীর ভুমিকায় দেখে আনন্দিত নেটিজেনরা।
একটি ফ্রেম শুধু বড় কন্যা জান্নাতের সঙ্গে ভাগ করেছেন জেমস। ছবিটি প্রকাশ করে ক্যাপশনে রথি লিখেছেন, ‘জান্নাতের ঈদ ওর আব্বু আর ছোট ভাই জিবরানের সঙ্গে’। প্রিয় তারকাকে ঘরোয়া ছবিগুলোতে দেখে মন্তব্যের ঘরে শুভেচ্ছকা জানিয়েছেন ভক্তরা।
১৯৯১ সালে ১৭ নভেম্বর জেমসকে বিয়ে করেন রথি। বিচ্ছেদ হয় ২০০৩ সালে। তাদের ঘরে রয়েছে কন্যা জান্নাত ও পুত্র দানেশ। গেল বছরের ২৫ অক্টোবর তৃতীয় বিয়ে ও বাবা হওয়ার খবর প্রকাশ পায় জেমসের।
ওই দিন জেমসের ব্যক্তিগত সহকারী রবিন ঠাকুর তৃতীয় বিয়ে প্রসঙ্গে ঢাকা মেইলকে বলেছিলেন, জেমস-নামিয়ার পরিচয় ২০২৩ সালে লস অ্যাঞ্জেলেসে। নগর বাউলের তখন আমেরিকা ট্যুর চলছিল। লস অ্যাঞ্জেলেসের সেই শো'তে নামিয়ার সাথে পরিচয় আর ঘনিষ্ঠতা অবশেষে পরিণয়ে গড়ায়। আমেরিকা ট্যুর শেষে জেমস ফিরে আসেন বাংলাদেশে। কিছুদিন যেতেই মনের টানে নামিয়াও ছুটে আসেন। তারপর ২০২৪ সালের ১২ জুন বিয়ের গাঁটছড়া বাঁধেন।