images

বিনোদন

রবীন্দ্র সরোবরে ‘রইদের গান’

বিনোদন ডেস্ক

২২ মে ২০২৬, ১২:২২ পিএম

নির্মাতা মেজবাউর রহমান সুমনের নতুন সিনেমা ‘রইদ’-এর ভিন্নধর্মী প্রচারণা দর্শকমহলে বেশ সাড়া ফেলেছে। ‘হাওয়া’ সিনেমার সাফল্যের পর ‘রইদ’ দিয়েও বাজিমাত করতে চান তিনি। ইতোমধ্যে ছবি পোস্টার,গান দিয়ে নজর কেড়েছেন তিনি। প্রচারণার ধারাবাহিকতায় আজ, ২৮ মে শুক্রবার রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবরে বসতে যাচ্ছে ‘রইদের গান’ শিরোনামের এক বিশেষ কনসার্ট।

এর আগে ‘হাওয়া’ সিনেমার মুক্তির সময় ‘সাদা সাদা কালা কালা’, ‘আটটা বাজে দেরি করিস না’ গানগুলো নিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রচারণা চালিয়েছিল হাওয়া টিম। এবার ‘রইদ’-এর বেলাতেও একই পথে হাটছেন নির্মাতা।

আজ বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত রবীন্দ্র সরোবরের সুরের আসরে পারফর্ম করবে জনপ্রিয় ব্যান্ড মেঘদল, বেঙ্গল সিম্ফনি, সহজিয়া এবং সোহাগস ফ্রিকোয়েন্সি। গানের আড্ডায় উপস্থিত থাকবেন ‘রইদ’ সিনেমার পুরো টিম। কনসার্টের পাশাপাশি সামাজিক মাধ্যমেও চলছে জোর প্রচারণা। 

প্রচারণার বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে পরিচালক মেজবাউর রহমান সুমন বলেন, ‘রবীন্দ্র সরোবরের পর আরও কয়েকটি আয়োজন রয়েছে। কয়েকটি বিশ্ববিদ্যালয়ে যাব আমরা। এখন তো ঈদের ছুটি শুরু হয়ে যাচ্ছে, তাই বাকিগুলোতে মুক্তির পরও আমাদের যাওয়ার পরিকল্পনা রয়েছে।’

একজন সাধু এবং তার মানসিক ভারসাম্যহীন স্ত্রীকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে সিনেমার মূল কাহিনী। ছবিতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন নাজিফা তুষি ও মোস্তাফিজুর নূর ইমরান। এছাড়াও সিনেমার বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে গাজী রাকায়েত ও আহসাবুল ইয়ামিন রিয়াদের মতো অভিনেতাদের। 

ইএইচ/