images

বিনোদন

৭২ ঘণ্টার মধ্যে ধর্ষকের ফাঁসি দাবি চমকের 

বিনোদন ডেস্ক

২১ মে ২০২৬, ০৫:৩০ পিএম

রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় সাত বছর বয়সী শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনা ঘটেছে। মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনাটি নাড়িয়ে দিয়েছে গোটা দেশ। ক্ষোভে ফুঁসছেন সাধারণ মানুষ থেকে শোবিজ তারকারা।

ধর্ষকের বিচার দাবি করছেন অভিনেত্রী রুকাইয়া জাহান চমকও। তিন দিনের মধ্যে যেকোনো ধর্ষণের বিচার চান তিনি। সেইসঙ্গে চান ধর্ষণের বিচারের আইনের পরিবর্তন। নইলে মানুষ আইন হাতে তুলে নেবে বলে মনে করছেন তিনি। 

নিজের ফেসবুকে চমক লিখেছেন, ধর্ষণের বিচারের আইনগুলো পরিবর্তন না করলে, মানুষ তো আইন নিজের হাতে তুলে নিবে l ধর্ষকের ফাঁসি হবে সর্বোচ্চ ৭২ ঘণ্টার মধ্যে জনসম্মুখে l

মন্তব্যের ঘরে অনেকেই সমর্থন করেছেন অভিনেত্রীকে। একজন লিখেছেন, সহমত পোষণ করলাম । অন্য একজনের কথায়, শিশু নির্যাতন আর শিশু ধর্ষণকারীর বিচার জন সম্মুখে প্রকাশ্যে হওয়া চাই। সংসদে আইন পাশ চাই।।

চমক ছাড়াও তারকাদের অনেকে রামিসা ইস্যুতে সরব হয়েছেন সামাজিক মাধ্যমে। অভিনেতা মিশু সাব্বির ধর্ষণের বিচারে মবকে সমর্থন করছেন। অন্যরাও প্রকাশ করছেন ক্ষোভ।