রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় সাত বছর বয়সী শিশু লামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনা ঘটেছে। মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনাটি নাড়িয়ে দিয়েছে গোটা দেশ। ক্ষোভে ফুসছেন সাধারণ মানুষ থেকে শুরু করে শোবিজ তারকারা।
বুধবার (২০ মে) হত্যাকাণ্ডের ঘটনার জেরে এক আবেগঘন পোস্ট দিয়েছেন অভিনেত্রী শাহানাজ খুশি। তিনি লেখেন, ‘কী ভাষায়—কী লিখলে সঠিক হবে আসলে? ৪/৫ ঘণ্টা যাবত শুধু ছবিগুলো দেখছি, নিউজগুলো পড়ছি, আর বাপ-মায়ের কথা ভাবছি! মেয়ের বাবার আহাজারির একটা ক্লিপ দেখলাম। হায়রে সন্তান কত কষ্টের, কত স্বপ্নের সন্তান। কী অসহায়ত্ব মা-বাবার।’
বিজ্ঞাপন
তিনি যোগ করেন, ‘আসামিকে কন্যার মা-বাপের হাতে ছেড়ে দেন, ওনারা নিজের হাতে বিচার করুক। ধরণী দ্বিধা হও! কোনো ঘরে আর কন্যা সন্তান জন্ম না নিক। কন্যা-জায়া-জননী কোনো মায়া ভরা শব্দের মানুষ আর না থাকুক।’
পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, মরদেহ গুম করতে ঘাড় থেকে মাথা বিচ্ছিন্ন করা হয় এবং শরীরের অন্য অংশও টুকরো করার চেষ্টা চালানো হয়।
এদিকে মঙ্গলবার (১৯ মে) রাতে সংবাদ সম্মেলনে পুলিশ জানিয়েছে, মূল অভিযুক্ত স্বামী জাকির হোসেন ওরফে সোহেল রানাকে পালানোর সুযোগ করে দিতেই দীর্ঘ সময় ফ্ল্যাটের দরজা বন্ধ রাখেন স্ত্রী স্বপ্না। জাকির জানালার গ্রিল কেটে পালিয়ে যাওয়ার পর দরজা খোলা হয়।
বিজ্ঞাপন
এর আগে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে মিরপুর-১১ নম্বর সেকশনের বি ব্লকের ৭ নম্বর সড়কের ৩৯ নম্বর বাড়ির তিন তলার একটি ফ্ল্যাট থেকে রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়।
ইএইচ/




