images

বিনোদন

কোথায় বিয়ে করতে চেয়েছিলেন কারিনা কায়সার?

বিনোদন ডেস্ক

১৭ মে ২০২৬, ০৪:১৯ পিএম

জীবনের কিছু ইভেন্ট নিয়ে প্রত্যকে মানুষ যত্ন করে স্বপ্ন দেখে। গুছিয়ে পুষে রাখে। কারিনা কায়সারও ব্যতিক্রম ছিলেন না। কোথায় বিয়ে করবেন— ভেবে রেখেছিলেন। কিন্তু মৃত্যু নামের নিষ্ঠুর সত্যের কোপে জলাঞ্জলি হলো সেসবের।

এক বেসরকারি টিভির অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছিলেন কারিনা। কক্সবাজারে বিয়ে করতে চান জানিয়ে বলেছিলেন, ‘আমার একটাই প্ল্যান আমি কক্সবাজারে বিয়ে করতে চাই। আমি থাইল্যান্ড যেতে চাই না, আমি মালেয়শিয়া যেতে চাই না, আমি কক্সবাজারেই বিয়ে করতে চাই।’

ইনবক্সে বিয়ের প্রস্তাব পান কি না জানতে চাইলে বলেছিলেন, ‘কেউ পাঠালে আমার পেজ থেকে অটো রিপ্লাই চলে যায়। অনেকে সেটা যে অটো রিপ্লাই, বোঝে না। অনেকে আবার বায়োডেটা পাঠায়, তারাও অটো রিপ্লাইয়ে মেসেজ পেয়ে দুঃখ পেয়ে বার্তা পাঠায়। তবে আমার ভালো লাগে সবাই খুব সম্মান দিয়ে মেসেজ দেয়। তবে এগুলো মজা, সিরিয়াস কিছু না। কারণ, এসব মেসেজ তারা অনেকেই পাঠায়।’ 

কনটেন্ট ক্রিয়েটরের পাশাপাশি একজন চিত্রনাট্যকার ছিলেন কারিনা। ছিলেন অভিনেত্রীও। আনতে চেয়েছিলেন ‘ইন্টার্নশিপ’-এর সিক্যুয়েল। কিন্তু হঠাৎ মৃত্যুতে সব পরিকল্পনা-ই রয়ে গেল অসম্পূর্ণ। 

গেল শুক্রবার (১৫ মে) ভারতের চেন্নাইয়ের ভেলোরে অবস্থিত খ্রিষ্টান মেডিকেল কলেজ (সিএমসি) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় কারিনার। সেসময় কায়সার হামিদ বলেছিলেন, ‘ফুসফুসে অ্যান্টিবায়োটিক দেওয়ার সময় হঠাৎ ওর প্রেশার অনেক নিচে নেমে যায়। এরপর ডাক্তাররা সর্বোচ্চ চেষ্টা করেছেন। কিন্তু শেষ পর্যন্ত ওকে আর বাঁচানো গেল না।’

এর আগে সোমবার রাত ১১টায় এয়ার অ্যাম্বুলেন্সে চেন্নাইয়ে নেওয়া হয় কারিনাকে। তার সফর সঙ্গী হয়েছিলেন মা ও দুই ভাই মোস্তফা এস. হামিদ ও সাদাত হামিদ। সিএমসি হাসপাতালের চিকিৎসকেরা প্রথমে তাঁর ফুসফুসের চিকিৎসা শুরু করেছিলেন। এরপর লিভার ট্রান্সপ্ল্যান্টের প্রস্তুতিও চলছিল। কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে না ফেরার পথে দেশে চলে যান কারিনা।