সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

প্রত্যেকটা কথা আমার কানে বাজতেছে, কারিনাকে নিয়ে দীঘি 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৬ মে ২০২৬, ০১:০১ পিএম

শেয়ার করুন:

প্রত্যেকটা কথা আমার কানে বাজতেছে, কারিনাকে নিয়ে দীঘি 

কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের মৃত্যুতে সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করছেন তার সহকর্মী ও শুভানুধ্যায়ীরা। অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘিও কারিনাকে নিয়ে এক দিয়েছেন এক আবেগঘন স্ট্যাটাস। 

নিজের ফেসবুকে মৃত উদ্দেশে দীঘি লেখেন, ‘‘কারিনা আপু, তুমি সেদিন আমাকে কল দিয়ে বললা, আমি কিন্তু ‘বিদায়’ (দীঘির মুক্তিপ্রতীক্ষিত সিনেমা) ফার্স্ট ডেতেই দেখব। খালি আমাকে ডেটটা জানিয়ে দিবা। তুমি না আমার সাথে ঘুরতে যেতে চাইলা!’’

এরপর লেখেন, ‘তুমি না বললা, দীঘি লাস্ট প্রডাকশনটা করার সময় তোমাকে সেই মিস করছি। আপু, প্রত্যেকটা কথা আমার কানে বাজতেছে। ভালো থেকো আপু।’ 

লিভার–সংক্রান্ত জটিলতায় মৃত্যু হয়েছে কারিনার। গতকাল শুক্রবার ভারতের চেন্নাইয়ে চেন্নাইয়ের ভেলোরে অবস্থিত খ্রিষ্টান মেডিকেল কলেজ (সিএমসি) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। 

গত সোমবার রাত ১১টায় এয়ার অ্যাম্বুলেন্সে চেন্নাইয়ে নেওয়া হয় কারিনাকে। তার সঙ্গে গেছেন মা ও দুই ভাই মোস্তফা এস. হামিদ ও সাদাত হামিদ। সিএমসি হাসপাতালের চিকিৎসকেরা প্রথমে তাঁর ফুসফুসের চিকিৎসা শুরু করেছিলেন। এরপর লিভার ট্রান্সপ্ল্যান্টের প্রস্তুতিও চলছিল। কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে না ফেরার পথে দেশে চলে যান কারিনা।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর