images

বিনোদন

একাধিক পুরুষের সঙ্গে প্রেম-ডেটিংয়ের পরামর্শ মেয়েকে, সমালোচিত কিয়ারা  

বিনোদন ডেস্ক

১৭ মে ২০২৬, ১২:১১ পিএম

মুক্তিপ্রতীক্ষিত ‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোনআপ্‌স’ সিনেমার কারণে আলোচনায় কিয়ারা আদভানি। এবার ১০ মাসের মেয়েকে একাধিক প্রেমের উপদেশ নিয়ে সমালোচনার টেবিলে ঠাই হলো তাঁর।

মেয়েকে নিয়ে এখনও থেকেই নানা পরিকল্পনা করে রেখেছেন কিয়ারা। এক পডকাস্টে সেসব খোলাসা করেছেন। তাঁর কথায়, ‘আমি চাই না আমার মেয়ে একটা প্রেম করে তাঁকেই বিয়ে করুক। জীবনটাকে উপভোগ করবে। বিয়ে করার হলে করবে, না ইচ্ছা হলে করবে না। ওকে কোনোরকম চাপ দেব না। ভুল হোক কিংবা ঠিক— ওর জীবনের সিদ্ধান্ত যেন ওরই হয়।’কিয়ারা যোগ করেন, ‘চাইলে একাধিক পুরুষের প্রেমে পড়তে পারে। ডেটিংয়ে যেতে পারে।’

38143_9330132_fewq_updates

এ সময় কিয়ারা জানান, মাতৃত্ব তার ভেতর আমূল পরিবর্তন এনেছে। অভিনেত্রী বলেন, ‘মাতৃত্ব একজন নারীর পরিচয়কে সম্পূর্ণ বদলে দেয়। একেবারে নতুন এক পৃথিবীতে প্রবেশ। সেই সময়ে নিজের প্রতি সহানুভূতিশীল হওয়া খুব কঠিন হয়ে পড়ে। অথচ তখন নিজেকে সময় দেওয়াও খুব জরুরি। আমার ক্ষেত্রে ছয় মাস সময় লেগেছে নিজেকে বোঝাতে যে, নিজের প্রতি একটু নরম হওয়া দরকার।’

তবে রাজ শামানির পডকাস্টে মেয়ের একাধিক প্রেম-ডেটিংয়ে অনাপত্তি দেখিয়ে নেটিজেনদের চক্ষুশূল নায়িকা। কিয়ারার এমন মনোভাবকে ভারতীয় সংস্কৃতির পরিপন্থী বলে মনে করছেন অনেকে। কেউ কেউ আবার সমর্থনও করছেন। কিয়ারাকে সাহসী বলে বাহবা দিচ্ছেন। 

Untitled-7-682ddde2166c3

‘টক্সিক’-এ কিয়ারার সঙ্গে দেখা যাবে ‘কেজিএফ’ তারকা যশকে। ট্রেলার দিয়ে নজর কেড়েছিল ছবিটি। এবার অপেক্ষা মুক্তির। যদিও তিন দফায় মুক্তি পেছানোয় খানিক হতাশ কিয়ারা ভক্তরা। তাদের প্রত্যাশা শিগগিরই মুক্তি পাবে ছবিটি।