নাতাশা স্ত্যানকোভিচের সঙ্গে ক্রিকেটার হার্দিক পান্ডিয়ার বিচ্ছেদ নিয়ে সিনেমা বানানো সম্ভব। এত-ই চর্চা হয়েছিল। সেসব ঝেড়ে ফেলে নতুন সম্পর্কে পরিণতি দানে ব্যস্ত হার্দিক। প্রেমিকা ও অভিনেত্রী মাহিকা শর্মাকে বিয়ে করতে যাচ্ছেন তিনি। যেখানে নাতাশার সঙ্গে সাতপাকে ঘুরেছিলেন সেখানেই গাঁটছড়া বাঁধতে যাচ্ছেন মাহিকার সঙ্গে।
এদিকে অনেক দিন ধরেই হার্দিকের সঙ্গে মাহিকাকে। আইপিএল, বিশ্বকাপে তো গ্যালারিতে বসে উৎসাহ জুগিয়েছেন মাঠের হার্দিককে। সঙ্গে দেখা গেছে নাতাশা-হার্দিকের সন্তান অগস্ত্যকে। বাবার বান্ধবীর সঙ্গে তার সমীকরণ চোখে পড়েছে নেটিজেনদের।
বিজ্ঞাপন
তখন থেকেই চর্চা হার্দিক-মাহিকার সম্পর্ক নিয়ে। সেইসঙ্গে গুঞ্জন চলছে, চলতি বছরের ২২ মে পরিবার ও ঘনিষ্ঠদের উপস্থিতিতে বিয়ে সারবেন তাঁরা। যদিও এই বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা করেননি মাহিকা বা হার্দিক।
২০২০ সালে করোনা মহামারির সময় নাতাশার সঙ্গে সংসার শুরু করেন হার্দিক। ছেলে জন্মের পর ২০২৩ সালে করেন বিয়ের অনুষ্ঠান। উদয়পুরে বসেছিল জমকালো সে আসর। মাহির যঙ্গে যৌথ জীবন শুরু করতেও উদয়পুর বেছে নিচ্ছেন ক্রিকেটার।




