images

বিনোদন

মাকে নিয়ে গাইতে গেলে গলা ধরে আসে: সুমি 

বিনোদন ডেস্ক

১০ মে ২০২৬, ১২:২৬ পিএম

আজ ১০ মে সামাজিক মাধ্যম যেন হয়ে উঠেছে মায়ের গল্প বলার খেরোখাতা। মা দিবসে কেউ মৃত মায়ের জন্য শোক করছেন আবার কেউ জীবিত মাকে আঁকড়ে ধরে রাখতে চাইছেন ভালোবাসায়। এ তালিকায় আছেন চিরকুট ব্যান্ডের গায়িকা শারমিন সুলতানা সুমি। 

জানিয়েছেন সুরের হাত ধরে দিন শুরু হলেও মাকে নিয়ে গাইতে পারেন না তিনি। গলা ধরে আসে। কেননা মা নেই তার। মা দিবসে মাকে নিয়ে একটি গান প্রকাশ করে সে কথাই লিখেছেন।

‘আমি বোকা’ শিরোনামের সে গানের ক্যাপশনে সুমি লিখেছেন, ‘মা মারা যাওয়ার পর মাকে নিয়ে গান লিখতে পারি না। এটা বেশ আগে বানানো গান। মাকে নিয়ে গান। গাইতে গেলেও গলা ধরে আসে। তবু গাওয়ার চেষ্টা করি মাঝে মাঝে।’ 

এরপর গানের কয়েকটি লাইন তুলে গায়িকা লেখেনব, ‘আল্লাহ মাকে নিয়ে গেল। তাই বোকার মতো মা ছাড়াই থাকি। কিন্তু সবার যাদের মা যে যেখানে আছেন, সুস্থ থাকুন; বেঁচে থাকুন; সন্তানের আদরে, স্পর্শে, সম্মানে, যত্নে থাকুন। মা দিবসের শুভেচ্ছা।’ 

আরআর