বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

‘যার যা খুশি করুক; তুমি বন্ধু ভালোবাসতে ভুলো না’

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২৬, ০১:৪৮ পিএম

শেয়ার করুন:

‘যার যা খুশি করুক; তুমি বন্ধু ভালোবাসতে ভুলো না’

সামাজিক মাধ্যম যেন মনের আয়না। শ্রেণি নির্বিশেষে সবাই এখানে সুখ-দুঃখ ভাগ করে নেন। তারকারাও পেশাগত বা ব্যক্তিগত জীবন বিভিন্ন খবর দিয়ে সরব থাকেন। কখনও বা শুধুই মনের আনন্দে পোস্ট করেন। 

624491877_10164373811190086_3094463527413426738_n


বিজ্ঞাপন


জনপ্রিয় সংগীতশিল্পী ও চিরকুট ব্যান্ডের শারমিন সুলতানা সুমি একটি ছবি প্রকাশ করেছেন। সেখানে মাথায় চূড়া করে বাঁধা চুল, নাকে চিরচেনা নথ, ঠোঁটের গায়ে গায়িকা টাঙিয়েছেন এক ফালি হাসি। ক্যাপশনে লিখেছেন, ‘যার যা খুশি করুক; তুমি বন্ধু ভালোবাসতে ভুলো না। দরদী হতে ভুলো না দারুণ কঠিন কালেও। সুপ্রভাত পৃথিবী!’

623848523_25998938906459845_1091524455372214649_n

জনপ্রিয় কণ্ঠশিল্পি পান্থ কানাই নিজের একটি ছবি প্রকাশ করেছেন। দেখে বোঝা যাচ্ছে এটি কোনো শোয়ের স্থিরচিত্র। ক্যাপশনে লিখেছেন তার জনপ্রিয় গানের একটি লাইন, ‘তাই সামনের মাসে তোমায় একটা …’

624493173_1453769166116643_8670729164818791647_n


বিজ্ঞাপন


সিয়াম আহমেদ ব্যস্ত ‘রাক্ষস’ সিনেমার শুটিংয়ে। একটি স্থির চিত্র প্রকাশ করেছেন তিনি। যেখানে দেখা যাচ্ছে সাগরের জলরাশির সামনে দাঁড়িয়ে নায়ক। তার কাঁধে নিজেকে এলিয়ে দিয়েছেন ‘রাক্ষসে’র নায়িকা জ্যোতির্ময়ী কুণ্ডু। হ্যাশট্যাগে ‘রাক্ষস’ দিয়ে ক্যাপশনে ভালোবাসার ইমুজিসহ অভিনেতা লিখেছেন, ‘আমি সময়কে থামিয়ে দেব, তুমি ছাড়া’

624557137_1436656467831579_7478862145264786661_n

এটা আমাদেরই গল্প নাটকের কারণে আলোচনায় আছেন ইরফান সাজ্জাদ। তার অভিনীত ফাহাদ চরিত্রটি দারণ জনপ্রিয়তা পেয়েছে। নিজের একটি ছবি প্রকাশ করে অভিনেতা ইরফান সাজ্জাদ লিখেছেন, ‘সুন্দর ছবি দিয়েছি সুন্দর কমেন্ট করবা… ফাহাদ কি করসে না করসে আমার দোষ নাই।’

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর