images

বিনোদন

‘রকস্টার’ উন্মাদনা: গর্বিত সাবিলা, মিথিলা বললেন উড়িয়ে দাও 

বিনোদন ডেস্ক

০৬ মে ২০২৬, ১২:২৬ পিএম

গতকাল মঙ্গলবার সন্ধ্যা থেকে ‘রকস্টারে’র টিজারে বুঁদ নেটিজেনরা। উচ্ছ্বসিত সিনেমার দুই নায়িকা সাবিলা নূর ও তানজিয়া জামান মিথিলা। সামাজিক মাধ্যমে প্রকাশ পেয়েছে তা।

‘রকস্টারে’র টিজার শেয়ার দিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সাবিলা লিখেছেন, ‘এমন একটি বিশাল আয়জনের অংশ হতে পেরে আমি গর্বিত।
এরপর শাকিবের উদ্দেশে অভিনেত্রীর বার্তা, ‘শাকিব খান আপনি যে কি তা আপনার নিষ্ঠা ও কীর্তিই বলে দেয়। এই বিশেষ কাজের অংশ হতে পেরে আমি কৃতজ্ঞ।’ 

অন্যদিকে তানজিয়া মিথিলা মনে করছেন টিজারটির মাধ্যমে শুরু হলো ইতিহাসের নতুন অধ্যায়। তিনি লিখেছেন, ‘বাংলা সিনেমার ইতিহাসে শুরু হচ্ছে এক নতুন অধ্যায়।’

এর আগের পোস্টে মিথিলাকে নিজেকে মেলে ধরেছেন শাড়িতে। ছবিগুলোর ক্যাপশনে ব্যবহার করেছেন ‘রকস্টারে’র গান। লিখেছেন, ‘আমাকে উড়িয়ে দাও, আমাকে পুড়িয়ে দাও, আমাকে ভাসিয়ে দাও, এই নীল আকাশে।’

এর আগে শাকিবের বিপরিতে ‘তাণ্ডব’ সিনেমায় দেখা গেছে সাবিলাকে। ওই ছবি দিয়েই ঢালিউডে খাতা খুলেছেন তিনি। অন্যদিকে মিথিলাকে ‘রোহিঙ্গা’ নামের একটি হিন্দি সিনেমায় দেখা গেছে। এবার-ই কিং খানের সঙ্গে প্রথম ধরা দিচ্ছেন তিনি। 

ছবির পরিচালক আজমান রুশো। সংগীত পরিচালনার দায়িত্বে আছেন জাহিদ নিরব। সিনেমার সবগুলো গান লিখেছেন ও সুর করেছেন আহমেদ সানি। কোরবানি ঈদে মুক্তির কথা ছবিটির।

আরআর