মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ঢাকা

পরতে পরতে মুগ্ধতা ছড়াল ‘রকস্টার’-এর টিজার

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৫ মে ২০২৬, ০৭:৪২ পিএম

শেয়ার করুন:

পরতে পরতে মুগ্ধতা ছড়াল ‘রকস্টার’-এর টিজার

আজ ৫ মে দিনের শুরু থেকে শাকিবিয়ানদের মনে যেন একটা কথাই বাজছিল। ‘কখন বাজে সন্ধ্যা ৭ টা, কখন বাজে সন্ধ্যা ৭টা…।’ কেননা পূর্ববর্তী ঘোষণা অনুযায়ী ওই সময়ে তাদের প্রিয় তারকা শাকিব খানের ‘রকস্টার’ সিনেমার টিজার আসার কথা।

কথামতো কাজ করেছেন রকস্টার সংশ্লিষ্টরা। অনুরাগীরা ‘সাতটা বাজে দেরি করিস না’ রব তোলার আগেই প্রকাশ করেছেন সিনেমাটির টিজার। 


বিজ্ঞাপন


১ মিনিট ২০ সেকেন্ডের সে টিজারে বিভিন্ন অবস্থায় দেখা গেছে কিং খানকে। কখনও গান লিখছেন, কখনও করছেন মিউজিক। কখনও গাড়িসহ বন্দি ফ্যানদের ভালোবাসায়। আবার কখনও স্টেডিয়ামভর্তি ভক্তদের সঙ্গে মেতে উঠছেন সুরের উন্মাদনায়।

তুমুল জনপ্রিয়তার ফাকে কাঁদতেও দেখা গেছে রকস্টারকে। দেখা গেছে ভেঙে পড়তে। নিকোটিনের কাছে নিজেকে সঁপে দিতে। কারও প্রতি আকুতি জানাতে। ক্যাপশনে লেখা, ‘একটা ঝড় অনেকদিন ধরে পথ খুঁজছিল! এবার সে আসছে পর্দা কাঁপাতে...’

সব মিলিয়ে বলা যায় ‘রকস্টার’ নিয়ে যে উন্মাদনা চলছিল টিজারের মাধ্যমে তা যেন আরও উসকে দেওয়া হলো। যেখানে পরতে পরতে মুগ্ধতা ছড়ালেন শাকিব। এখানেই শেষ নয়। টিজার শেষে পাওয়া গেল সেরকম ইঙ্গিত। জানানো হলো প্রকাশ করা হবে দ্বিতীয় টিজারও।

গেল ২ মে প্রকাশ পায় রকস্টারের অ্যানাউন্সমেন্ট টিজার। ৫৪ সেকেন্ডের ওই অ্যানিমেটেড ঝলকে একজন রকস্টারের শৈশব, স্বপ্ন, জনপ্রিয়তা, ছন্দপতন, ক্ষ্যাপাটে জীবন উঠে আসে। যার ক্যাপশনে ছিল, ‘একটা গল্প… যা বদলে দেবে সবকিছু! আসছে খুব শিগগিরই।’ 


বিজ্ঞাপন


ওই ওয়ার্ম আপ দেখেই অপেক্ষার প্রহর গুনছিলেন শাকিবিয়ানরা। তার অবসান হতেই যেন মন ভরল ১ মিনিট ২০ সেকেন্ডের ঝলকে। নেটিজেনদের মন্তব্যে সেরকমই মনে হচ্ছে। 

ছবির পরিচালক আজমান রুশো। শাকিবের বিপরীতে দেখা যাবে তানজিয়া জামান মিথিলা ও সাবিলাকে। সংগীত পরিচালনার দায়িত্বে আছেন জাহিদ নিরব। কোরবানি ঈদে মুক্তির কথা ছবিটির। 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর