images

বিনোদন

সিনেমাটি কেউ না নিলে ওমর সানীর বিরুদ্ধে মানহানি মামলা করব: হাসান

বিনোদন ডেস্ক

০৪ মে ২০২৬, ১১:৪৬ এএম

দীর্ঘদিন আগে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ শিরোনামের একটি কনটেন্টে অভিনয় করেন চিত্রনায়িকা মৌসুমী। শুরুতে এক ঘণ্টার নাটকে হিসেবে নির্মিত হলেও সম্প্রতি এর পরিচালক এটিকে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র নিয়েছেন বলে  অভিযোগ মৌসুমী ও ওমর সানীর। 

রোববার (৩ মে) এক ভিডিও বার্তায় ‘কন্ট্রাক্ট ম্যারেজ’-এর অভিনেতা ও পরিচালক হাসান জাহাঙ্গীরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তোলেন ওমর সানী-মৌসুমী। এ বিষয়ে গণমাধ্যমকে হাসান জানান, মৌসুমীকে চাপ দিয়ে তার বিরুদ্ধে বক্তব্য নিয়েছেন সানী। 

জাহাঙ্গীর বলেন, ‘ওমর সানী এই প্রোডাকশনের সঙ্গে জড়িত নন। তিনি এই ছবির বিষয়ে কিছু করতে পারেন না। মৌসুমী ম্যাডাম সিনেমা করেছেন, সরকার, সমিতিসহ সবগুলো পক্ষ অনুমোদন ও অনুমতি দিয়েছে। সবাই হলে গেলে দেখবে এটা সিনেমা না ওয়েব সিরিজ।’

হাসান জাহাঙ্গীর আরও বলেন, ‘তিনি প্রমাণ করুক এটা সিনেমা নয়? সব সমিতি আমাকে ফোন করেছিল, আমি তাদের বিস্তারিত জানিয়েছি। সানী ভাই সিনেমা রিলিজের আগে তৃতীয় পক্ষের মাধ্যমে আমার কাছে চাঁদা দাবি করেন। তিনি তার ব্যবস্থা নিক, আমারটা আমি নেবো, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার সঙ্গে যোগাযোগ করবে।’

অভিনেতা ওমর সানীর বিরুদ্ধে মানহানির মামলার হুশিয়ারি দিয়ে তিনি বলেন , ‘সানী ভাইয়ের প্রতি আমার যে শ্রদ্ধা ছিল, তা তিনি নষ্ট করলেন। ৩ কোটি টাকা খরচ হয়েছে আমার। তার কারণে যদি কেউ সিনেমাটা না নেয়, আমি তার বিরুদ্ধে ৬ কোটি টাকা মানহানির মামলা করবো। তিনি আমাকে হুমকিও দিচ্ছেন!’

গত মার্চ মাসে সেন্সর ছাড়পত্র পেয়েছে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’। দেশ ছাড়াও যুক্তরাষ্ট্র, কানাডাসহ আরও কয়েকটি দেশে সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন নির্মাতা।   

ইএইচ/