রোববার, ৩ মে, ২০২৬, ঢাকা

পরিচালক হাসান জাহাঙ্গীরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ওমর সানী-মৌসুমীর

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৩ মে ২০২৬, ০৬:৫৩ পিএম

শেয়ার করুন:

পরিচালক হাসান জাহাঙ্গিরের বিরুদ্ধে ওমর সানী-মৌসুমীর ক্ষোভ

অভিনেতা ও পরিচালক হাসান জাহাঙ্গীরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলেছেন অভিনেতা ওমর সানী ও চিত্রনায়িকা মৌসুমী। আমেরিকায় ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ নামে একটি এক ঘণ্টার নাটকে অভিনয়ের জন্য মৌসুমী চুক্তিবদ্ধ হলেও অভিযোগ উঠেছে পরিচালক এটিকে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র নিয়েছেন।

রোববার (৩ মে) এক ভিডিও বার্তায় ওমর সানী জানান, হাসান জাহাঙ্গীরের অনুরোধে মৌসুমী এই নাটকে কাজ করেছিলেন। পরে খরচ তোলার অজুহাত দেখালে এটিকে টেলিফিল্ম বানানোর অনুমতি দেন অভিনেত্রী। কিন্তু সম্প্রতি জানা গেছে, পরিচালক কোনো আলোচনা ছাড়াই সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র নিয়েছেন। কিন্তু সিনেমার মুক্তি কিংবা ছাড়পত্রের বিষয়ে মৌসুমীর কোনো অনুমতি নেননি নির্মাতা হাসান। 


বিজ্ঞাপন


এই ঘটনায় মৌসুমী বিস্ময় প্রকাশ করে জানিয়েছেন, একটি নাটকের গল্পকে সিনেমা হিসেবে চালিয়ে দেওয়া তাঁর ক্যারিয়ারের জন্য অসম্মানজনক। পর্যাপ্ত ফুটেজ না থাকা সত্ত্বেও কীভাবে এটি সেন্সর ছাড়পত্র পেল তা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। অভিনেত্রী অভিযোগ করেন, কেন তাঁকে চলচ্চিত্রের পারিশ্রমিক দেওয়া হলো না। 

অভিনেত্রী বলেন, ছবির ডাবিং বা কারিগরি মান যাচাই ছাড়া এটি রিলিজ করা হচ্ছে।  দর্শকরা তাঁকে এভাবে দেখার জন্য প্রস্তুত নয়। মৌসুমী জানান, সিনেমার জন্য কোনো পারিশ্রমিক তিনি এখনও পাননি। এই পরিস্থিতিতে তিনি পরিচালক, প্রযোজক ও শিল্পী সমিতিকে বিষয়টি বিবেচনার অনুরোধ জানিয়ে যথাযথ পদক্ষেপ নেওয়ার দাবি জানান। 

এদিকে ওমর সানী এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তাঁরা অবিলম্বে আইনের আশ্রয় নেবেন। এমনকি পরিচালক, প্রযোজক ও শিল্পী সমিতিতে এ বিষয়ে লিখিত অভিযোগ জানানো হয়েছে। 

ইএইচ/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর