images

বিনোদন

ছেলেকে ড্রাম শেখাচ্ছেন জেমস, ভিডিও ভাইরাল

বিনোদন ডেস্ক

০৩ মে ২০২৬, ০৪:১১ পিএম

নগরবাউল জেমসের একটি ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে। যেখানে দেখা যাচ্ছে, ছেলে জিবরানকে ড্রাম বাজানো শেখাচ্ছেন তিনি। জেমসের গিটারের জাদুতে মাতোয়ারা ভক্তরা মুগ্ধ হয়ে দেখছেন ড্রামের কাঠি হাতে বাবা-ছেলের রসায়ন। 

এদিকে বাবা-ছেলের খুনসুটির ভিডিও দেখে নানা মন্তব্যের ভরিয়ে তুলেছেন নেটিজেনরা। একজন লিখেছেন,  ‘এ তো রক্তের সাথে রক্তের টান’, অন্য একজন লিখেছেন, ‘রকের উত্তরাধিকার যেন আগেই তৈরি হয়ে গেছে।’ কেউ কেউ লিখেছেন, ‘রকস্টারের ছেলে, খেলনার মতোই দেখছে ড্রামসকে।’

566345839_1275539417946316_3389847642527119409_n

গত বছরের ২২ অক্টোবর বিয়ে ও বাবা হওয়ার খবর দেন জেমস। তবে জেমস- নামিয়ার সংসারকে আলোকিত করে ২০২৫ সালের ৮ জুন নিউইয়র্কের হান্টিং টং হসপিটালে স্থানীয় সময় মধ্যরাত ৩টা ৩৫মিনিটে জন্ম ছেলে জিবরান আনাম। 

জেমস-নামিয়ার পরিচয় ২০২৩ সালে লস অ্যাঞ্জেলেসে। নগর বাউলের তখন আমেরিকা ট্যুর চলছিল। লস অ্যাঞ্জেলেসের সেই শো'তে নামিয়ার সাথে পরিচয় আর ঘনিষ্ঠতা অবশেষে পরিণয়ে গড়ায়। আমেরিকা ট্যুর শেষে জেমস ফিরে আসেন বাংলাদেশে। কিছুদিন যেতেই মনের টানে নামিয়াও ছুটে আসেন। তারপর ২০২৪  সালের ১২ জুন বিয়ের গাঁটছড়া বাঁধেন। 

ইএইচ/