রোববার, ৩ মে, ২০২৬, ঢাকা

যে কারণে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয় জেমসের

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৫, ০৫:২২ পিএম

শেয়ার করুন:

যে কারণে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয় জেমসের

ঝাকড়া চুলের বাবরি দোলানো গানের পুরুষ মাহফুজ আনাম জেমস। দেশের একমাত্র আন্তর্জাতিক মানের রকস্টার। ভালোবেসে অনুরাগীরা তাকে ‘গুরু’ বলে ডাকেন। উপমহাদেশজুড়ে অসংখ্য ভক্ত তার।

১৯৬৪ সালে ২ অক্টোবর নওগাঁ জেলায় জন্মগ্রহণ করেন জেমস। যদিও বেড়ে উঠেছেন চট্টগ্রামে। সেখানে থাকা অবস্থাতেই ব্যান্ড সংগীতের প্রেমে পড়েন তিনি। চট্টগ্রামে বন্ধুদের নিয়ে ‘ফিলিংস’ নামের একটি ব্যান্ড প্রতিষ্ঠা করেন। 


বিজ্ঞাপন


ব্যক্তিজীবনে চলচ্চিত্র অভিনেত্রী রথিকে প্রথম বিয়ে করেন। ১৯৯১ সালে বিয়ের পর ২০০৩ সালে তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। ২০০০ সালে বেনজীর সাজ্জাদের সঙ্গে পরিচয় হয় জেমসের, এরপর আমেরিকায় গিয়ে তাঁরা বিয়ে করেন। 

67747886_10157078224811328_1018753675536891904_n

২০১৪ সালে দ্বিতীয় স্ত্রী বেনজীর সাজ্জাদের কাছ থেকে জেমস পেশাগত কারণেই আলাদা হন। কেননা বেনজীর তাদের একমাত্র কন্যা সন্তান জাহানকে নিয়ে যুক্তরাষ্ট্রের ডালাসে স্থায়ীভাবে বসবাস করার সিদ্ধান্ত নিয়েছিলেন। অন্যদিকে জেমস কোনোভাবেই গান আর দেশ ছাড়বেন না। তখন সমঝোতার ভিত্তিতেই দুজনের বিচ্ছেদ হয়। 


বিজ্ঞাপন


বিচ্ছেদের এক দশক পর ফের বিয়ে করেছেন জনপ্রিয় এই সংগীতশিল্পী। কনে আমেরিকা প্রবাসী নামিয়া আমিন। বর্তমানে তিনি নামিয়া আনাম। মাস চারেক আগে তাঁদের ঘর আলো করে জন্ম নিয়েছে ছেলে সন্তান জিবরান আনাম।  

ইএইচ/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর