images

বিনোদন

মাহিয়া মাহির সঙ্গে যে মিল রয়েছে রণবীর সিংয়ের! 

বিনোদন ডেস্ক

০৩ মে ২০২৬, ১২:২৮ পিএম

পৃথিবীর দুই প্রান্তের দুজন মানুষের চেহারায় অনেক সময় হুবহু মিল পাওয়া যায়। আচরণ ও অভ্যাসগত সাদৃশ্যও থাকে। তেমনই রয়েছে বলিউডের রণবীর সিংয়ের সঙ্গে ঢালিউডের মাহিয়া মাহির মধ্যেও একটি একটি মিল। তারা দুজনেই মিনারেল ওয়াটার দিয়ে গোসল সারেন!

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, বলিউড তারকাদের ঘনিষ্ঠ সোশ্যাল ইনফ্লুয়েন্সার ওরহান আত্রামানি ওরফে ওরির সঙ্গে আরেক সোশ্যাল ইনফ্লুয়েন্সার ঋদ্ধিমা সামন্তর ঠোকাঠুকিতে বেরিয়ে এসেছে রণবীরের বোতলজাত পানি দিয়ে গোসলের বিষয়টি।

ranbeer_20250819_120437944

ঋদ্ধিমা এক পোস্টে জানান বি-টাউনের অনেক তারকা শুটিংয়ে বোতলজাত পানি দিয়ে গোসলের বায়না ধরেন। মন থেকে না চাইলেও সে আবদার রাখতে হয় প্রযোজকদের। 

ঋদ্ধিমা বলেন, ‘বলিউডের এমন তারকাও রয়েছেন, যাঁরা বিসলেরি জল (ভারতীয় বোতলজাত পানি) দিয়ে স্নান করার মতো অদ্ভুত বায়নাও করেন। তাই আমরাও বিসলেরি জলের আস্ত ট্যাঙ্ক তৈরি রাখি, যাতে ওই অভিনেতা বিসলেরি জল দিয়েই স্নান করতে পারেন। জানেন তাঁরা কারা?’

mm-20220801214902-20230318121508_20240222_121913122_20250430_115757363

ঠিক তখন ঋদ্ধির কমেন্টবক্সে হানা ওরির। স্বভাবসুলভ ভঙ্গিতে রসিকতা করে বলেন, “গোপন কথা যাতে প্রকাশ্যে না আনা হয়, আমি তো তোমাদের সঙ্গে আগেই চুক্তি করেছিলাম! এবার আমার আইনজীবীরা তোমাদের সঙ্গে কথা বলবে, দাঁড়াও।”

তবে ঋদ্ধিমা থেমে গেলেও বিষয়টি ফাঁস করেন অন্য এক নেটিজেন। রণবীরের নাম করে তিনি লেখেন, “আমি ‘গুন্ডে’ সিনেমায় কস্টিউম, মানে পোশাক বিভাগে কাজ করেছিলাম। আমার স্পষ্ট মনে আছে যে, ভোর ৬টার সময় তাঁর সহকারী বিসলেরি জল বয়ে নিয়ে যেতেন ভ্যানিটি ভ্যানে। যাতে ‘স্যর’ সেখানে বসে সেই জল দিয়ে স্নান করতে পারেন।”

ranbir_20260307_141348603

এদিকে বছর কয়েক আগে ‘আশীর্বাদ’ ছবির প্রযোজকের সঙ্গে দ্বন্দ্ব হয় মাহিয়া মাহির। অভিনেত্রী সংবাদ সম্মেলনও করেন। সেখানে জানান আউটডোরে শুটিংকালীন মিনারেল ওয়াটার দিয়ে গোসল করেন তিনি। মাহি বলেন, ‘আমি আউটডোরে গেলে মিনারতেল ওয়াটার দিয়ে গোসল করি। এটা সবাই জানে। এজন্য আমার অনেক দুর্নাম আছে।’ 

বর্তমানে রণবীর উপভোগ করছেন ‘ধুরন্ধর’-এর সিক্যুয়েলের সাফল্য। মুক্তির বিশ দিন পেরিয়ে গেলেও হাউজফুল যাচ্ছে ছবিটি। বক্স অফিসে দেড় হাজার কোটির ঘর ছাড়িয়েছে আয়ের দিক দিয়ে। অন্যদিকে মাহি ঢালিউড ছেড়ে পাড়ি জমিয়েছেন যুক্তরাষ্ট্রে। গুঞ্জন রয়েছে, দেশটিতে থিতু হওয়ার চেষ্টা করছেন অভিনেত্রী। 

আরআর