বিনোদন ডেস্ক
২৭ এপ্রিল ২০২৬, ০২:১৭ পিএম
জনপ্রিয় টেলিভিশন সিরিজ ‘হ্যাপি ডেইজ’-এর তারকা এরিন মোরান মারা গেছেন। শনিবার (২৫ এপ্রিল) যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানার নিজ বাড়িতে তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৬ বছর।
নিজ বাড়ি থেকে নির্মাতার পচাগলা মরদেহ উদ্ধার
এবিসি নিউজের প্রতিবেদন অনুযায়ী, হ্যারিসন কাউন্টি শেরিফ বিভাগ এবং হ্যারিসন কাউন্টি করোনারের অফিসের যৌথ বিবৃতির বরাত দিয়ে জানানো হয়, ক্যানসারে আক্রান্ত ছিলেন এরিন। ময়নাতদন্তের রিপোর্টে স্টেজ ৪ ক্যানসারের উপস্থিতি পাওয়া গেছে। তাঁর আকস্মিক মৃত্যুতে সহকর্মী ও ভক্তদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

বিবৃতিতে আরও বলা হয়, অভিনেত্রীর বাড়ি থেকে কোনো অবৈধ মাদক পাওয়া যায়নি। শনিবার নিউ স্যালিসবারিতে নিজের বাড়িতে তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায়। জরুরি সেবা ৯১১-এ কল পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় প্যারামেডিক দল। পরে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
অভিনেত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার, মৃত্যুর আগে যে বার্তা দিয়েছিলেন
‘হ্যাপি ডেইজ’ এবং ‘জোনি লাভস চ্যাচি’ সিরিজে অভিনয়ের মাধ্যমে দর্শকদের ঘরের মেয়ে হয়ে ওঠেন এরিন মোরান। তাঁর মৃত্যুতে সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করেছেন তাঁর সহকর্মীরা।
রিচি কানিংহাম চরিত্রে অভিনয় করা রন হল্যান্ড টুইটে এক শোকবার্তায় লেখেন, ‘এটি অত্যন্ত দুঃখজনক খবর। আমি সবসময় তোমাকে মনে রাখব কারণ আমাদের শোগুলো তুমি প্রাণবন্ত করে তুলতে।’
ইএইচ/