বলিউড আকাশের আবারও শোকের ছায়া। না ফেরার দেশে পাড়ি জমালেন অসংখ্যা হিট সিনেমার নির্মাতা এম এম বেগ। নিজ বাসা থেকে তার পচাগলা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। বেগের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার জনসংযোগ কর্মকর্তা হানি জাওয়েরি।
ভারতীয় সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন এম এম বেগ। চার-পাঁচদিন ধরে বাড়ি থেকে বের না হওয়ায় প্রতিবেশীদের সন্দেহ তৈরি হয়। পরে পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ এসে দরজা ভেঙে ভেতরে পচাগলা মরদেহ দেখতে পান।
বিজ্ঞাপন
নির্মাতার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বার্ধক্যজনিত অসুস্থতার কারণে মৃত্যু হয়েছে তার।
সহকারী পরিচালক হিসেবে চলচ্চিত্র জগতে কর্মজীবন শুরু করেছিলেন এম এম বেগ। দীর্ঘ ক্যারিয়ারে ‘আদমি খিলোনা হ্যায়’, ‘জৈসি করনি ওয়াইস ভরনি’, ‘কর্জ চুকানা হ্যায়’, ‘কালা বাজার’ ও ‘কিশন কানহাইয়া’-এর জনপ্রিয় সিনেমার সহকারী পরিচালক হিসেবে যুক্ত ছিলেন তিনি।
ইএইচ/

