images

বিনোদন

দুই বছর পর আবারও ভারতে রিহানা, গায়িকাকে দেখতে বিমানবন্দরে ভক্তদের ভিড়

বিনোদন ডেস্ক

২৪ এপ্রিল ২০২৬, ১১:১১ এএম

গেল বছর দুয়েক আগে মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির বিয়েতে অংশ নিতে ভারতে এসেছিলেন বিশ্বখ্যাত পপ তারকা রিহানা। দীর্ঘ বিরতির পর বৃহস্পতিবার (২৩ এপ্রিল) মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরের মাটিতে পা রাখলেন এই গায়িকা। প্রিয় গায়িকাকে একনজর দেখতে ভক্তদের ভিড় নামে বিমানবন্দরের চারপাশে। এ সময় গায়িকা ভক্তদের দিকে উড়ন্ত চুমু ছুড়ে দেন।

শাহরুখ-রিহানার ভিডিও ভাইরাল!

শোনা যাচ্ছে, এবার কোনো বিয়ের অনুষ্ঠান নয়, বরং নিজের কসমেটিকস ব্র্যান্ড ‘ফেন্টি বিউটি’র একটি বিশেষ প্রমোশনাল ইভেন্টে যোগ দিতে মুম্বাইয়ে এসেছেন তিনি। আজ ২৪ এপ্রিল মুম্বাই শহরে তাঁর ব্র্যান্ডের একটি লিমিটেড পপ-আপ লঞ্চ হওয়ার কথা রয়েছে।

গায়িকার শরীর জুড়ে কালো পোশাক। সঙ্গে চোখে কালো চশমা। সামাজিক মাধ্যমে প্রকাশিত কয়েকটি ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরে রিহানা হাসিমুখে হাত উঁচিয়ে ভক্ত ও পাপারাজ্জিদের ডাকে সাড়া দিচ্ছেন।

মার্কিন পপতারকা রিহানার বাড়িতে গুলি, গ্রেফতার ১

সম্প্রতি তৃতীয় সন্তানের মা হয়েছেন রিহানা। এএসএপি রকি ও তিন সন্তান নিয়ে সুখের সংসার তাঁর। সংগীতের পাশাপাশি মানবিক কাজে দেখা যায় এই তারকাকে।

২০১৪ সালে আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডে প্রথম ‘আইকন অ্যাওয়ার্ড’ জেতার গৌরব অর্জন করেছিলেন তিনি।

ইএইচ/