শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ঢাকা

মার্কিন পপতারকা রিহানার বাড়িতে গুলি, গ্রেফতার ১ 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৯ মার্চ ২০২৬, ০৩:৩৮ পিএম

শেয়ার করুন:

মার্কিন পপতারকা রিহানার বাড়িতে গুলি, গ্রেফতার ১ 

মার্কিন পপতারকা রিহানার বেভারলি হিলসের বাড়িতে গুলি ছোড়া হয়েছে। রোববার দুপুরে গায়িকার বাড়ি লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়েন এক নারী। দেশটির পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে একটি অস্ত্রও উদ্ধার ও এক নারীকে আটক করা হয়েছে। 

একাধিক স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, রোববার দুপুর ১টা ২১ মিনিটের দিকে এই ঘটনা ঘটে। রিহানার বাড়ির গেটের রাস্তায় পার্কিং করা একটি গাড়ি থেকে প্রায় ১০টি গুলি ছোড়া হয়। এর মধ্যে একটি গুলি রিহানার বাড়ির দেয়াল ভেদ করে ভেতরে ঢুকে যায়।


বিজ্ঞাপন


খবর পেয়ে পুলিশ দ্রুত সেখানে পৌঁছায় এবং ৩০ বছর বয়সী সন্দেহভাজন এক নারীকে আটক করে। বর্তমানে বিষয়টি তদন্ত করছে লস অ্যাঞ্জেলেস পুলিশ।

লস অ্যাঞ্জেলেস টাইমস জানিয়েছে, গুলিবর্ষণের সময় রিহানা বাড়ির ভেতরেই অবস্থান করছিলেন। সৌভাগ্যবশত তাঁর কোনো ক্ষতি হয়নি এবং তিনি সম্পূর্ণ নিরাপদে আছেন।


তবে এ ঘটনায় রিহানার টিম কিংবা লস অ্যাঞ্জেলেস পুলিশ তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে চায়নি।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর