বিনোদন ডেস্ক
২৩ এপ্রিল ২০২৬, ১০:৪৬ এএম
বলিউড অভিনেতা ও পরিচালক রিতেশ দেশমুখের ‘রাজা শিবাজি’-র ট্রেলার মুক্তির পর থেকে বিনোদন ও রাজনৈতিক অঙ্গনে বইছে আলোচনা সমালোচনার ঝড়! ছবির একটি দৃশ্য নিয়ে বিজেপি নেতাদের রোশানলে পড়েছেন অভিনেতা। ছত্রপতি শিবাজি মহারাজের ঐতিহাসিক ‘বাঘনখ’ ব্যবহারের পদ্ধতি নিয়ে পরিচালক রিতেশ ও বিজেপি নেতা সুরেশ নাখুয়ার মধ্যে শুরু হয়েছে বাকযুদ্ধ।
মারা গেছেন রিতেশ দেশমুখের কাছের মানুষ
সমালোচনার শিকার দৃশ্যে দেখা যায়, শিবাজি মহারাজ আফজল খানের মুখোমুখি হওয়ার আগে প্রকাশ্যে ‘বাঘনখ’ প্রদর্শন করছেন। বিজেপি নেতা সুরেশ নাখুয়া এই দৃশ্যের সমালোচনা করে সামাজিক যোগাযোগ মাধ্যম লিখেছেন, ‘ঐতিহাসিক সত্য হলো, শিবাজি মহারাজ বাঘনখ লুকিয়ে রেখেছিলেন এবং আফজল খান আক্রমণ করার পর তা ব্যবহার করেছিলেন। রিতেশ কেন এই ইতিহাস বিকৃতি করছেন?’

সমালোচনার মুখে সুরেশকে উদ্দেশ্য করে লেখেন, ‘শ্রদ্ধেয় স্যার, দয়া করে ১ মে সিনেমাটি দেখুন। আপনার সব প্রশ্নের উত্তর সিনেমার ভেতরেই রয়েছে। আশা করি পরিবার ও বন্ধুদের নিয়ে আপনি সিনেমাটি উপভোগ করবেন।’
শুধু এই ৪ ভারতীয়র কাছেই রয়েছে টেসলা গাড়ি
তবে রিতেশের জাবাবে সন্তুষ্ট হতে পারেননি সুরেশ। পাল্টা অভিযোগ করে তিনি বলেন, ‘কাল্পনিক গল্পের ক্ষেত্রে সিনেমা দেখলেই উত্তর পাবেন কথাটি খাটলেও ইতিহাসের ক্ষেত্রে নয়। ট্রেলারেই সব স্পষ্ট থাকা উচিত ছিল।’ বিতর্ক তৈরি করে ছবির প্রচার কৌশল নিয়েও তিনি কটাক্ষ করেন এই বিজেপি নেতা।

রিতেশ ছাড়াও ছবিতে অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, অভিষেক বচ্চন, ভাগ্যশ্রী, ফারদিন খান এবং বিশেষ চরিত্রে দেখা যাবে সালমান খানকে। সিনেমাটি আগামী ১ মে মারাঠি, হিন্দি ও তেলুগু ভাষায় মুক্তির কথা রয়েছে।
ইএইচ/