বিনোদন ডেস্ক
২২ এপ্রিল ২০২৬, ০৪:০৬ পিএম
বলিউডের কালজয়ী গানগুলোর একটি ‘দম মারো দম’। জিনাত আমানের লাস্যময়ী উপস্থিতি ও আশা ভোঁসলের কণ্ঠের সংমিশ্রণে অসংখ্য দর্শক শ্রোতার মন কেড়েছিল গানটি। তবে ‘দম মারো দম’ গাওয়ার কথা ছিল লতা মঙ্গেশকরের। কীভাবে সে সুযোগ আশার কোর্টে গেল— সামাজিক মাধ্যমে পরিষ্কার করেছেন বর্ষীয়ান অভিনেত্রী।
জিনাত জানান, গানটিতে কণ্ঠ দেওয়ার কথা ছিল সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর এবং পপ-সম্রাজ্ঞী ঊষা উথুপের। কিন্তু রেকর্ডের আগমুহূর্তে বদলে যায় আর ডি বর্মণের ভাবনা। তার মনে হতে থাকে লতার স্নিগ্ধ ও ঊষার দরাজ গলার সংমিশ্রণের চেয়ে ‘দম মারো দম’-এর ‘সাসি’ ও ‘বোহেমিয়ান’ মেজাজ স্পষ্ট করতে প্রয়োজন একইসঙ্গে আবেদন ও বিদ্রোহ। তখনই তার মাথায় আসে আশার নাম।

নিজের সে পোস্টে জিনাত এ নিয়ে লেখেন, "আমার বয়স তখন মাত্র ১৯ বছর। আমি উচ্চাকাঙ্ক্ষী ছিলাম, কিছু একটা করে দেখাতে চাইছিলাম। আশা জি আমাকে আমার সাফল্যের মূল চাবিকাঠি উপহার দিয়েছিলেন।"
সম্প্রতি গত হয়েছেন আশা। তাকে নিয়ে শোক প্রকাশ করতে গিয়ে সোশ্যাল হ্যান্ডেলে স্মৃতির ঝাঁপি খোলেন আশা। যেখানে স্বীকার করেন গায়িকার কণ্ঠের কারণেই ওই গানের মাধ্যমে আধুনিক ও সাহসী অভিনেত্রী হিসেবে মিলেছিল তার।

‘হরে রামা হরে কৃষ্ণা’ ছবিতে ব্যবহার করা হয়েছিল গানটি। যাতে মন ভরে পারফর্ম করেছিলেন তিনি। সেকারণেই হয়তো ১৯৭১ সালে ছবিটি মুক্তির পর আর পেছনে তাকাতে হয়নি জিনাতকে।