Dhaka Mail Logo

বিনোদন

বাংলাদেশে গম পাচার না, অন্য মামলায় ইডির দফতরে নুসরাত! 

বিনোদন ডেস্ক

২২ এপ্রিল ২০২৬, ১১:৪১ এএম

কদিন ধরে চর্চায় টলিউড তারকা নুসরাত জাহানের নাম। বাংলাদেশের সীমান্ত দিয়ে গম পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। ডাক পড়েছিল ভারতের অর্থনৈতিক গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটেরের (ইডি) দফতর থেকে।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আজ ২২ এপ্রিল সকাল সাড়ে নয়টার দিকে টালিগঞ্জের বাড়ি থেকে ইডি দপ্তরের উদ্দেশে রওনা হন নুসরাত। সঙ্গে রয়েছেন যশও। সাড়ে ১০টায় সিজিও কমপ্লেক্সে পৌঁছন অভিনেত্রী। পরনে ছিল সাদা সালোয়ার।

নুসরাত মুখমণ্ডল দেখে মনে হয়নি খুব একটা চিন্তামুক্ত তিনি। গাড়ি থেকে নেমে সোজা ইডির দফতরে ঢোকেন। নায়িকার ইচ্ছা ছিল ইডির সদর দফতরে হাজিরা দেওয়ার। আবেদনও করেছিলেন। কিন্তু মানা হয়নি। অগত্যা সিজিও কমপ্লেক্সে হাজির হলেন।

শুরুতে শোনা গিয়েছিল গম পাচারের অভিযোগে তলব পড়েছে নুসরাতের। এখন শোনা যাচ্ছে ফ্ল্যাট দুর্নীতি মামলায় ডাকা হয়েছে তাকে। ২০২৩ সালের সেপ্টেম্বরে নুসরাতের বিরুদ্ধে ফ্ল্যাট কেলেংকারির ঘটনায় ২৪ কোটি রুপি প্রতারণার অভিযোগ উঠেছিল।