সংসদ সদস্য পদ ছেড়েছেন কয়েক বছর হলো। কিন্তু নুসরাত জাহানকে ছাড়ছে না সে পদের বিড়ম্বনা। এর আগে দুর্নীতির অভিযোগে ডাক পড়েছিল তার। এবার আরেক অভিযোগে তাকে তলব করেছে ভারতের অর্থনৈতিক গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটেরের (ইডি) দফতর।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ সীমান্ত দিয়ে গম পাচারের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ উঠেছে নুসরাতের বিরুদ্ধে। ওই সময় এ টলিউড তারকা বসিরহাটের সংসদ সদস্য ছিলেন। পাচারচক্রের আর্থিক লেনদেনের সঙ্গে নুসরাতের যোগাযোগ থাকার অভিযোগ রয়েছে।
বিজ্ঞাপন
আগামী ২২ এপ্রিল তলব করা হয়েছে নুসরাতকে। কলকাতার সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে অভিনেত্রীকে। তবে তিনি ইডির সদর দফতরে হাজিরা দিতে চেয়ে আবেদন করেছেন। যদিও বিষয়টি কোনো প্রতিক্রিয়া জানাননি নুসরাত।
এর আগে ২০২৩ সালের সেপ্টেম্বরে নুসরাতের বিরুদ্ধে ফ্ল্যাট কেলেংকারির ঘটনায় ২৪ কোটি রুপি প্রতারণার অভিযোগ উঠেছিল। তার আড়াই বছর যেতে ফের ইডির তলব কড়া নাড়ল অভিনেত্রীর দুয়ারে।




