images

বিনোদন

সুইমিং পুলে হার্ট অ্যাটাক, হাসপাতালে মৃত্যু অভিনেত্রীর

বিনোদন ডেস্ক

২০ এপ্রিল ২০২৬, ১২:৩৩ পিএম

ফরাসি চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী নাদিয়া ফারেস আর নেই। গত শুক্রবার (১৭ এপ্রিল) প্যারিসের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৭ বছর। মৃত্যুর এক সপ্তাহ আগে তাঁকে প্যারিসের একটি স্পোর্টস কমপ্লেক্সের সুইমিং পুলে অচেতন অবস্থায় পাওয়া গিয়েছিল।

গৃহকর্মী থেকে অশ্লীল সিনেমার নায়িকা, রহস্যময় মৃত্যু অভিনেত্রীর

নাদিয়ার দুই মেয়ে সিলিয়া এবং শানা চ্যাসম্যান ফরাসি সংবাদ সংস্থা এএফপি-কে মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। এক বিবৃতিতে তারা বলেন, ‘দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, শুক্রবার নাদিয়া ফারেস আমাদের ছেড়ে চলে গেছেন। ফ্রান্স একজন কিংবদন্তি শিল্পীকে হারালো। সবার কাছে অভিনীত্রী হলেও তিনি ছিলেন আমাদের মা।’

মায়ের মৃত্যুতে অভিনেত্রীর মেয়ে সিলিয়া এক আবেগঘন পোস্টে লিখেছেন, ‘এই শোক আমি কখনও কাটিয়ে উঠতে পারব না। মা, তোমাকে বিদায় জানাতে কষ্ট হচ্ছে। তুমিই আমাকে সবচেয়ে ভালো বুঝতে।’

জনপ্রিয় অভিনেত্রীর রহস্যজনক মৃত্যু, নিজ বাসা থেকে উদ্ধার মরদেহ

ফরাসি সংবাদপত্র ‘লে মন্ডে’র প্রতিবেদন অনুযায়ী, ‘ব্লাঁশ’ স্পোর্টস কমপ্লেক্সের সুইমিং পুলে সাঁতার কাটার সময় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন নাদিয়া। উদ্ধারের আগে বেশ কয়েক মিনিট তিনি পানির নিচে ছিলেন। অচেতন অবস্থায় তাঁকে উদ্ধার করে শহরের পিতিয়ে-সালপেত্রিয়ের হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দীর্ঘ ছয় দিন কোমায় থাকার পর গত শুক্রবার চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।  

পুলিশ অভিনেত্রীর মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু করলেও এখন পর্যন্ত কোনো অস্বাভাবিক কিছু খুঁজে পায়নি।

জানা গেছে, নাদিয়া দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। ২০০৭ সালে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে তার ব্রেন সার্জারি হয়েছিল। এছাড়াও তার হার্টে তিনবার অস্ত্রোপচার হয়েছিল।

জন্মদিনের দুইদিন আগে জনপ্রিয় মডেল ও অভিনেত্রীর মৃত্যু

১৯৬৮ সালে মরক্কোর মারাকেশে জন্ম এই অভিনেত্রীর। ২০০০-এর দশকে ম্যাথিউ ক্যাসোভিৎজের ‘দ্য ক্রিমসন রিভার’ চলচ্চিত্রের মাধ্যমে ব্যাপক জনপ্রিয় অর্জন করেন। ফরাসি সিনেমার পাশাপাশি বেশ কিছু হলিউড সিনেমাতে কাজ করেছেন। চলতি বছরের সেপ্টেম্বর থেকে একটি অ্যাকশন-কমেডি সিনেমার কাজ শুরু করার কথা ছিল। এ সিনেমার মাধ্যমে পরিচালক ও চিত্রনাট্যকার হিসেবে আত্মপ্রকাশের অপেক্ষায় ছিলেন। 

ইএইচ/