বিনোদন ডেস্ক
১৬ এপ্রিল ২০২৬, ০৫:৪৩ পিএম
চলচ্চিত্রাঙ্গনে ‘কাস্টিং কাউচ’ নতুন কিছু নয়। অনেক আগে থেকেই পর্দার আড়ালে এমনটা চলছে। উঠতি অভিনয়শিল্পী বিশেষ করে অভিনেত্রীদের সঙ্গে বেশি ঘটছে। বহু নায়ক-নায়িকা লালসার শিকার হয়েছেন প্রযোজক-পরিচালকদের।
স্বামী-দেবরের বিকৃত যৌনাচারের পর 'কাস্টিং কাউচ' নিয়ে সরব সুস্মিতা
এবার কাস্টিং কাউচ নিয়ে মুখ খুললেন বলিউড অভিনেত্রী ডেইজি শাহ। হোটেলের কক্ষে পরিচালকে অশালীন স্পর্শ করেছিলেন তাকে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে ডেইজি শাহ জানান, দক্ষিণ ভারতের এক পরিচালক কাস্টিংয়ের জন্য মুম্বাইয়ে এসেছিলেন। সেখানে ডেইজি সহ আরও ৬-৭ জন অভিনেত্রী অডিশন দিতে গিয়েছিলেন। ডেইজির কথায়, ‘ওই পরিচালক আমাদের প্রত্যেকের সঙ্গে আলাদাভাবে দেখা করছিলেন। আমি ঘরে ঢুকতেই তাঁর আচরণে খুব অস্বস্তি বোধ করি। তিনি খুব নোংরাভাবে আমাকে স্পর্শ করছিলেন এবং আমার হাত ধরে ছিলেন। যা আমার একেবারেই পছন্দ হয়নি।’
পরিচালকের সঙ্গে হোটেলে যেতে হয়েছিল বিদ্যাকে
তিনি আরও বলেন, ‘আমি বডি ম্যাসাজও করাই না। কারণ অন্য কারও স্পর্শ আমি সহ্য করতে পারি না। একজন নারী স্পর্শ করলেও আমি পিছিয়ে আসি, সেখানে একজন পুরুষ ওইভাবে আমাকে ধরছিলেন... আমার কছে তা ছিল চরম অস্বস্তিকর। আমি তাঁকে বলেছিলাম পরে দেখা করব, কিন্তু সেখান থেকে বেরিয়ে আসার পর আর কোনোদিন তাঁর সঙ্গে যোগাযোগ করিনি।’

ডেইজি শাহর ক্যারিয়ার শুরু হয়েছিল কোরিওগ্রাফার গণেশ আচার্যর সহকারী হিসেবে। দীর্ঘদিন ব্যাকগ্রাউন্ড ড্যান্সার হিসেবে কাজ করেছেন। এরপর সুযোগ মেলে কন্নড় ছবিতে অভিনয়ের। ২০১৪ সালে সালমান খানের বিপরীতে ‘জয় হো’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন তিনি। পরবর্তীতে ‘রেস ৩’ সিনেমাতেও তাকে সালমানের সঙ্গে দেখা গেছে।
নায়িকা হতে চাইলে কুপ্রস্তাব মানতেই হবে— মুখ খুললেন অভিনেত্রী
অভিনেত্রীকে সবশেষ আমজাদ খানের ওয়েব সিরিজ ‘রেড রুম’-এ দেখা যায়। ডেইজির অভিনয় বেশ প্রশংসা কুড়িয়েছে।
ইএইচ/