images

বিনোদন

কোটি রুপি ক্ষতিপূরণ চেয়ে তামান্না ভাটিয়ার মামলা, যে রায় আদালতের

বিনোদন ডেস্ক

১৬ এপ্রিল ২০২৬, ০৩:১৪ পিএম

অনুমতি ছাড়া ছবি ব্যবহারের অভিযোগে দায়ের করা তামান্না ভাটিয়ার মামলা খারিজ করে দিয়েছেন মাদ্রাজ হাইকোর্টের আপিল বিভাগ। ‘পাওয়ার সোপস লিমিটেড’ নামের একটি কোম্পানি তাঁদের পণ্যের প্রচারণায় অভিনেত্রীর ছবি ব্যবহার করে। এর জের ধরে প্রতিষ্ঠানের কাছে ১ কোটি রুপি ক্ষতিপূরণ চেয়ে মামলাটি করেন দক্ষিণী এই অভিনেত্রী।  

মামলার অভিযোগ অনুযায়ী, তামান্না দাবি করেছিলেন প্রসাধনী ব্র্যান্ডটি অনুমতি ছাড়াই বিজ্ঞাপন প্রচারণায় তার ছবি ব্যবহার করেছে। বিষয়টিকে ব্যক্তিত্ব এবং প্রচারণার অধিকারের লঙ্ঘন হিসেবে উল্লেখ করে ক্ষতিপূরণ দাবি করেন। অভিযোগটি নিম্ন আদালত প্রত্যাখ্যান করলে তিনি হাইকোর্টে আপিল করেন।

ভিড়ের মধ্যে তামান্নাকে ধরে টানাটানি

হাইকোর্ট তার রায়ে নিম্ন আদালতের সিদ্ধান্তই বহাল রেখেছেন এবং তামান্নার আপিলটি খারিজ করে দিয়েছেন। রায় ঘোষণায় আদালত জানিয়েছে, নিম্ন আদালতের আদেশ বাতিল করার জন্য যথেষ্ট প্রমাণ খুঁজে পাওয়া যায়নি। 

image

তামান্না ভাটিয়া তামিল, তেলুগু এবং হিন্দি সিনেমায় অভিনয়ের পাশাপাশি বিভিন্ন পণ্যের প্রচারণার সঙ্গে যুক্ত রয়েছেন। 

তামান্না ভাটিয়ার বিরুদ্ধে 'পেটে লাথি'র অভিযোগ রাখি সাওয়ান্তের!

গ্ল্যামার আর অভিনয়ের জাদুতে দুই দশকেরও বেশি সময় ধরে দর্শকদের মাতিয়ে রেখেছেন তামান্না ভাটিয়া। দীর্ঘ পথচলায় উপহার দিয়েছেন অসংখ্য ব্যবসা সফল সিনেমা। ক্যারিয়ারে টার্নিং পয়েন্ট ছিল এস এস রাজামৌলির ব্লকবাস্টার সিনেমা ‘বাহুবলী: দ্য বিগিনিং’। এতে ‘অবন্তিকা’ চরিত্রে তার অভিনয় ব্যপক প্রশংসা কুড়ায়।   

ইএইচ/