images

বিনোদন

কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলের শেষকৃত্য কবে

বিনোদন ডেস্ক

১২ এপ্রিল ২০২৬, ০২:০২ পিএম

দীর্ঘ আট দশকেরও বেশি সময় সুরের মায়ায় কোটি ভক্তকে আচ্ছন্ন করে রাখা কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই। রোববার (১২ এপ্রিল) মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর।

হাসপাতাল সূত্র ও তাঁর পরিবার নিশ্চিত করেছে যে, বার্ধক্যজনিত নানা জটিলতা তিনি মৃত্যুবরণ করেন। 

কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন

আশা ভোঁসলের ছেলে আনন্দ ভোঁসলে জানিয়েছেন, সোমবার (১৩ এপ্রিল) বিকাল ৪টায় মুম্বাইয়ের শিবাজি পার্কে কিংবদন্তির শেষকৃত্য সম্পন্ন হবে। তিনি বলেন, ‘মা আজ আমাদের ছেড়ে চলে গেছেন। আগামীকাল (সোমবার) সকাল ১১টায় লোয়ার প্যারেলে তাঁর নিজ বাসভবন ‘কাসা গ্রান্দে’-তে মরদেহ রাখা হবে। সেখানে ভক্ত ও গুণগ্রাহীরা শেষ শ্রদ্ধা জানাতে পারবেন। এরপর বিকাল ৪টায় শিবাজি পার্কে শেষকৃত্য অনুষ্ঠিত হবে।’

asha_

দীর্ঘ ক্যারিয়ারে তিনি ১২ হাজারেরও বেশি গান রেকর্ড করেছেন। মিনা কুমারী, মধুবালার আমল থেকে শুরু করে কাজল বা ঊর্মিলা মাতন্ডকর সব প্রজন্মের নায়িকাদের কণ্ঠ দিয়েছেন তিনি। বহুমুখী প্রতিভার এই শিল্পী গজল, পপ থেকে শুরু করে ক্ল্যাসিকাল ধারার গানেও ছিলেন অপ্রতিদ্বন্দ্বী।  

এখন কেমন আছেন আশা ভোসলে

১৯৪৩ সালে ক্যারিয়ার শুরু করেন আশা ভোঁসলে। সংগীতপ্রেমীদের তিনি উপহার দিয়েছেন ‘দম মারো দম’, ‘চুরা লিয়া হ্যায় তুমনে’, ‘পিয়া তু আব তো আজা’ থেকে শুরু করে মেলোডিয়াস গান ‘দিল চিজ কেয়া হ্যায়’— এর মতো জনপ্রিয় গান। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী, আশাববিশ্বের সবচেয়ে বেশি স্টুডিও রেকর্ড করা শিল্পী।

‎হিন্দি চলচ্চিত্রের ইতিহাসে তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, দাদা সাহেব ফালকে পুরস্কার এবং পদ্মবিভূষণে ভূষিত হয়েছেন। 

ইএইচ/