রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ঢাকা

এখন কেমন আছেন আশা ভোসলে

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৬, ১০:১৩ এএম

শেয়ার করুন:

এখন কেমন আছেন আশা ভোসলে

শনিবার সন্ধ্যায় হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় ভারতের মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছে ভারতের কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলেকে। শুরুতে তার হৃদরোগে আক্রান্ত হওয়ার খবর ছড়িয়ে পড়লেও, গায়িকার নাতনি জানিয়েছেন, বুকে সংক্রমণের কারণে হাসপাতালে নেওয়া হয়েছে।

ভারতীয় সংবাদ মাধ্যম সর্বশেষ তথ্য অনুযায়ী, কিংবদন্তি গায়িকার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। গায়িকার একটি ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে, তিনি আগের চেয়ে ভালো আছেন এবং সুস্থ হয়ে উঠছেন। 


বিজ্ঞাপন


হাসপাতালে ভর্তি আশা ভোঁসলে

শনিবার রাতে আশা ভোঁসলের নাতনি জনাই ভোঁসলে ইনস্টাগ্রামে এক বিবৃতিতে লেখেন, ‘আমার ঠাকুমা আশা ভোঁসলে অতিরিক্ত ক্লান্তি ও বুকে সংক্রমণের জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন। আমরা সবার কাছে আমাদের গোপনীয়তার প্রতি সম্মান জানানোর অনুরোধ করছি। চিকিৎসা চলছে এবং আমরা আশা করছি সব ঠিক হয়ে যাবে। শীঘ্রই আমরা ভালো খবর দেব।’

Untitled-design-2022-04-15T072553.271_20250711_140101055

আশা ভোঁসলের অসুস্থতার খবরে চিন্তার ভাজ শোবিজ অঙ্গনের তারকাদের কপালে। জনাইয়ের পোস্টে অভিনেতা অনুপম খের লিখেছেন, ‘উনার সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা করছি।’ অভিনেতা নীল নিতিন মুকেশ দ্রুত আরোগ্য কামনা করেছেন। এছাড়াও সঞ্জয় কাপুর ও তানিশা মুখার্জিসহ আরও অনেক তারকা গায়িকার সুস্থতার জন্য শুভকামনা জানিয়েছেন। 


বিজ্ঞাপন


আশা ভোঁসলের মৃত্যুর গুজব, যা বললেন তাঁর ছেলে

১৯৪৩ সালে ক্যারিয়ার শুরু করেন তিনি। দীর্ঘ আট দশকের ক্যারিয়ারে সংগীতপ্রেমীদের উপহার দিয়েছেন ‘দম মারো দম’, ‘চুরা লিয়া হ্যায় তুমনে’, ‘পিয়া তু আব তো আজা’ থেকে শুরু করে মেলোডিয়াস গান ‘দিল চিজ কেয়া হ্যায়’— এর মতো জনপ্রিয় গান। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী, আশাববিশ্বের সবচেয়ে বেশি স্টুডিও রেকর্ড করা শিল্পী।

‎হিন্দি চলচ্চিত্রের ইতিহাসে তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, দাদা সাহেব ফালকে পুরস্কার এবং পদ্মবিভূষণে ভূষিত হয়েছেন। 

ইএইচ/ 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর