বিনোদন ডেস্ক
১২ এপ্রিল ২০২৬, ১২:০৭ পিএম
দক্ষিণী অভিনেত্রী হানসিকা মোতওয়ানি ও তার ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলায় ভাইয়ের প্রাক্তন স্ত্রী মুসকান ন্যান্সি জেমসের বিরুদ্ধে ২ কোটি টাকার মানহানি মামলা করেছেন অভিনেত্রী। তবে মামলার খবর আসতেই চুপ করে থাকেননি মুসকান, সোশ্যাল মিডিয়ায় রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি।
অভিনেতার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, যে রায় আদালতের
২০২৪ সালে মুসকান তার স্বামী ও হানসিকার বিরুদ্ধে পারিবারিক সহিংসতা ও হেনস্তার অভিযোগে এফআইআর (FIR) দায়ের করেছিলেন। হানসিকা এই অভিযোগকে ভিত্তিহীন ও বানোয়াট দাবি করে মুম্বাই সেশন কোর্টের দ্বারস্থ হয়েছেন।

মামলায় হানসিকা উল্লেখ করেছেন, মুসকানের অভিযোগে তার সামাজিক সম্মান ক্ষুণ্ণ হয়েছে। অভিনেত্রীর দাবি, মুসকান বিয়ের সময় তার কাছ থেকে ২৭ লাখ টাকা ধার নিয়েছিলেন যা তিনি আর ফেরত দেননি। পাওনা টাকা ফেরত না দিতেই এই মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে বলে দাবি করেন তিনি। মামলায় ২ কোটি টাকা ক্ষতিপূরণ ও জনসমক্ষে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন অভিনেত্রী।
রাহুলের সিরিয়ালের প্রযোজকের বিরুদ্ধে অভিযোগ আরও এক অভিনেত্রীর
মানহানি মামলার খবর ছড়িয়ে পড়তেই সামাজিক মাধ্যমে ক্ষোভ উগরে দিয়েছেন মুসকান। হানসিকার পিআর (PR) টিমকে কটাক্ষ করে তিনি লেখেন, ‘প্রিয় পেইড পিআর টিম, কোনো কিছু পোস্ট করার আগে একটু যাচাই করে নিলে ভালো হতো। আইনি নোটিশ কি গিয়েছে?’

হানসিকা প্রথম থেকেই দাবি করে আসছেন যে, তার ভাইয়ের দাম্পত্য জীবনে তিনি কখনোই হস্তক্ষেপ করেননি। অন্যদিকে মুসকান তার আইনি লড়াইয়ে অনড় রয়েছেন।
ইএইচ/