বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ঢাকা

রাহুলের সিরিয়ালের প্রযোজকের বিরুদ্ধে অভিযোগ আরও এক অভিনেত্রীর 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৯ এপ্রিল ২০২৬, ০৩:১৯ পিএম

শেয়ার করুন:

রাহুলের সিরিয়ালের প্রযোজকের বিরুদ্ধে অভিযোগ আরও এক অভিনেত্রীর 

রাহুল অরুণোদয়ের মৃত্যুর পর রীতিমতো খলনায়কে পরিণত হয়েছেন প্রযোজক লীনা গঙ্গোপাধ্যায়। এবার তার বিরুদ্ধে পারিশ্রমিক না দেওয়ার অভিযোগ আনলেন অভিনেত্রী কনীনিকা ব্যানার্জি। 

সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন কনীনিকা। সেখানে লিখেছেন, 'আট বছর আগে কিয়া তখন পেটে, তিন মাসের পেমেন্ট এরা আমাকে দেয়নি, স্পেশাল কমিটি বসিয়ে বলা হয়েছিল আমাকে এক টাকাও দেবে না এরা...তিন মাস খাটার পরও ওরা আমায় আমার টাকা দেয়নি, আমায় কেস করতে বলা হয়েছিল, আমি কেস করতে পারিনি কারণ আমি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলাম। শারীরিক কমপ্লিকেশন বাড়ছিল, অভাব কাকে বলে বাচ্চা পেটে আমি দেখেছি। সব ভুলে গিয়েছিলাম... কিন্তু এটা বাড়াবাড়ি হয়ে গেল...এটা মেনে নিতে পারছি না!!'


বিজ্ঞাপন


ওই পোস্টে কারও নাম উল্লেখজ করেননি কনীনিকা। তবে নেটিজেনরা যা বোঝার বুঝে নিয়েছেন। পোস্টের মন্তব্যের ঘরে অনেকেই প্রযোজক লীনা ও ধারাবাহিকের অন্দরমহলের নাম লিখেছেন। 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর