বিনোদন ডেস্ক
১১ এপ্রিল ২০২৬, ০৩:০০ পিএম
বাগেরহাটের খানজাহান আলী (র.) মাজারের দীঘিতে কুমিরের আক্রমণে একটি কুকুরের মর্মান্তিক মৃত্যু নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। পানি থেকে উঠে এসে কুমিরটি কুকুরটিকে মুখে পুরে গভীর জলে তলিয়ে যায়। অবলা প্রাণীর এমন করুণ পরিণতি সইতে না পেরে এর প্রতিকার ও আইনি ব্যবস্থা নিতে ঢাকা থেকে বাগেরহাট ছুটে যান আলোচিত প্রাণী অধিকারকর্মী আব্দুল কাইয়ুম।
প্রয়োজকের বিরুদ্ধে অভিযোগ তমা মির্জার
তবে কাইয়ুম সেখানে যাওয়ার পর থেকেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে তাঁকে আটকে রেখেছে স্থানীয় একটি সন্ত্রাসী সিন্ডিকেট। বিভিন্ন পোস্টে দাবি করা হচ্ছে, তাঁর গাড়িটি জব্দ করে তাঁকে ঢাকা ফিরতে বাধা দেওয়া হচ্ছে।

এই খবরটি নজরে আসতেই ক্ষোভে প্রকাশ করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা তমা মির্জা। নিজের জন্মস্থানের এমন নেতিবাচক খবরে ব্যথিত হয়ে তমা ফেসবুকে লিখেছেন, ‘বাগেরহাটের মানুষ তো এত নির্দয় ছিল না! যা ঘটে গেল একটা অবোলা প্রাণীর সাথে, তাতে কষ্টের পাশাপাশি লজ্জার পরিমাণটাও কম নয়। খান জাহান আলী (রা.)-এর মাজারে এমন বর্বর ঘটনা আমার জন্য কল্পনার বাইরে। আমি বাগেরহাটের সন্তান হিসেবে আর লজ্জিত হতে চাই না।’
রাফীর সাথে বিয়ের গুঞ্জন, মুখ খুললেন তমা মির্জা
কাইয়ুমকে সসম্মানে ফেরার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়ে তমা আরও লেখেন, ‘অনুরোধ করব, আব্দুল কাইয়ুম যেন সসম্মানে ঢাকা ফিরে আসতে পারেন, সেই সহযোগিতাটুকু বাগেরহাটবাসীরা করবেন।’
তবে কাইয়ুমকে আসলেও আটকে রাখা হয়েছে কি না, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। কাইয়ুমের ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে দেখা গেছে, তিনি বাগেরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করছেন। তাঁকে আটকে রাখা বা গাড়ি জব্দের বিষয়টি নিয়ে তিনি এখনও কোনো অভিযোগ করেননি।
ইএইচ/