images

বিনোদন

ক্যাসিনোর বাইরে গুলিবিদ্ধ র‍্যাপার

বিনোদন ডেস্ক

০৭ এপ্রিল ২০২৬, ০৬:১০ পিএম

আমেরিকার ফ্লোরিডার একটি ক্যাসিনোর সামনে গুলিবিদ্ধ হয়েছেন মার্কিন র‍্যাপার অফসেট, যার আসল নাম কিয়ারি কেন্ড্রেল সিফাস। সোমবার (৫ এপ্রিল) এই ঘটনা ঘটে বলে গায়কের প্রতিনিধি নিশ্চিত করেছেন। হামলার ঘটনার পরপরই তাকে হাসপাতালে নেওয়া হয়। তিনবার গ্র্যামি মনোনয়ন পাওয়া এই শিল্পী বর্তমানে আশঙ্কামুক্ত এবং হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

বাবা গুপ্তচর, মা মাদক কারবারি— কতটুকু জানেন জ্যাকি চ্যান সম্পর্কে

অফসেটের প্রতিনিধি সংবাদমাধ্যম ‘টিএমজেড’-কে জানিয়েছেন, সোমবার হলিউড ও ফ্লোরিডার সেমিনোল হার্ড রক হোটেল অ্যান্ড ক্যাসিনোর খুব কাছে অফসেট গুলিবিদ্ধ হন। তার শরীরিক অবস্থা স্থিতিশীল এবং তিনি চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছেন।

এক বিবৃতি পুলিশ জানিয়েছে, সোমবার সন্ধ্যা ৭টার পর সেমিনোল হার্ড রক হলিউডের বাইরে একটি ভ্যালেট এলাকায় একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এতে একজন ব্যক্তি আহত হয়েছেন। ঘটনার পর তাকে হলিউডের মেমোরিয়াল রিজিওনাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুজনকে আটক করা হয়েছে। বর্তমানে তদন্ত চলমান রয়েছে। ক্যাসিনোর কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

জনপ্রিয় অভিনেতাকে গুলি করে হত্যা 

এই ঘটনাটি অফসেটের হিপ-হপ গ্রুপ ‘মিগোস’-এর ভক্তদের মনে পুরনো ক্ষত জাগিয়ে তুলেছে। ২০২২ সালের নভেম্বরে এই গ্রুপের আরেক সদস্য টেকঅফ মাত্র ২৮ বছর বয়সে হিউস্টনে একটি বোলিং অ্যালির বাইরে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছিলেন। 

অফসেট মূলত ২০০৮ সালে কোয়াভো এবং টেকঅফের সাথে আটলান্টা-ভিত্তিক হিপ-হপ ট্রায়ো ‘মিগোস’-এর সদস্য হিসেবে পরিচিতি পান। তাদের ‘ব্যাড অ্যান্ড বুজি’ গানটি বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পায়। 

গুন্ডা দিয়ে আমাকে খুনের চেষ্টা হয়েছিল: গোবিন্দ

গানের বাইরে র‍্যাপার কার্ডি বি-এর সাথে সম্পর্কের টানাপোড়েন নিয়ে সংবাদ শিরোনামে থাকেন এই গায়ক। তারকা দম্পতির তিনটি সন্তান রয়েছে। বর্তমানে তারা আলাদা থাকছেন বলে জানা গেছে। 

ইএইচ/