বিনোদন ডেস্ক
০৬ এপ্রিল ২০২৬, ০১:৪৭ পিএম
রাত পোহালেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০তম টিএমএসএস-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড ২০২৫-এর আসর। উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী শহর বগুড়ায় বসছে জাঁকজমকপূর্ণ এই আয়োজন। এবারের আসরে সংগীতে বিশেষ অবদানের জন্য কিংবদন্তি শিল্পী কনকচাঁপাকে আজীবন সম্মাননা এবং লোকসংগীতশিল্পী কাঙালিনী সুফিয়াকে বিশেষ সম্মাননা প্রদান করা হবে।
আগামী ৭ এপ্রিল বগুড়ার পাঁচ তারকা হোটেল ও রিসোর্ট ‘মমো ইন’-এর প্রাঙ্গণে পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হবে। চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডের প্রকল্প পরিচালক রাজু আলীম জানান, সম্মাননা দুটি ছাড়াও আরও ১৮টি ভিন্ন ভিন্ন বিভাগে এ বছর সেরাদের পুরস্কৃত করা হবে।
ফাঁকা রাখা হয়েছে সংগীতশিল্পী কনকচাঁপার আসন
আমাকে সাত বছর বোবা করে রাখা হয়েছে: কনকচাঁপা
এবার আসরে উপস্থিত থাকবেন ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ এবং টিএমএসএস-এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ড. হোসনে আরা বেগম।
সংগীতের এই মহোৎসবে যোগ দিতে বগুড়ায় উপস্থিত থাকবেন দেশবরেণ্য একঝাঁক তারকা। আমন্ত্রিত অতিথিদের তালিকায় রয়েছেন কিংবদন্তি শিল্পী রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন, অভিনেতা আফজাল হোসেন, শিল্পী মো. খুরশীদ আলম ও রফিকুল আলম।
গানটি শুনলে সমস্ত শ্রোতার দুনিয়ার ওপর অভিমান উপচে পড়ে: কনকচাঁপা
বিরূপ মন্তব্য মেলাই করেছেন, একটু থামেন: কনকচাঁপা
এ ছাড়াও বর্তমান প্রজন্মের জনপ্রিয় শিল্পী কোনাল, ঝিলিক, ইমরান, লিজা, লুইপাসহ দেশের প্রথিতযশা শিল্পী ও কলাকুশলীবৃন্দ এই আয়োজনে অংশ নেবেন।
উল্লেখ্য, দেশের সংগীতের বিকাশ ও শিল্পীদের উৎসাহিত করতে প্রতি বছরই এই পুরস্কার প্রদান করে আসছে চ্যানেল আই। এবারের আসরটি ঢাকার বাইরে বগুড়ায় অনুষ্ঠিত হওয়ায় স্থানীয় সংস্কৃতি প্রেমীদের মাঝেও ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে।
ইএইচ/