Dhaka Mail Logo

বিনোদন

ধরাছোঁয়ার বাইরে ‘ধুরন্ধর ২’, ১৭ দিনে কত আয়

বিনোদন ডেস্ক

০৫ এপ্রিল ২০২৬, ০১:৩৭ পিএম

বলিউড অভিনেতা রণবীর সিংয়ের স্পাই থ্রিলার ‘ধুরন্ধর ২’ মুক্তির ১৭ দিনেও বক্স অফিসে দাপট অব্যাহত রেখেছে। স্যাকনিল্কের সর্বশেষ তথ্য অনুযায়ী, মুক্তির তৃতীয় শনিবারে ছবিটি প্রায় ২৫.৬৫ কোটি টাকা আয় করেছে। 

কবে আসছে 'ধুরন্ধর ২'-এর টিজার

বক্স অফিসের পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, ছবিটি প্রথম সপ্তাহ শেষ করেছিল ৬৭৪.১৭ কোটি টাকার বিশাল কালেকশন নিয়ে। দ্বিতীয় সপ্তাহে সংগ্রহের ঝুলিতে যোগ হয় আরও ২৬৩.৬৫ কোটি টাকা। সব মিলিয়ে ভারতে ছবিটির মোট আয় দাঁড়িয়েছে প্রায় ১২ কোটি টাকা।

চলচ্চিত্র সংশ্লিষ্টদের ধারণা, আগামী কয়েক দিনের মধ্যেই ছবিটি ১,০০০ কোটি টাকার ক্লাবে প্রবেশ করবে। ইতোমধ্যেই ছবিটি ‘আরআরআর’, ‘কল্কি ২৮৯৮ এডি’, ‘কেজিএফ: চ্যাপ্টার ২’ এবং ‘জওয়ান’, ‘পাঠান’, ‘স্ত্রী ২’ ও ‘অ্যানিমেল’-এর মতো ব্লকবাস্টার ছবিগুলোর লাইফটাইম কালেকশনকে ছাড়িয়ে গেছে। তবে তালিকার শীর্ষে জায়গা করে নিতে হলে ‘বাহুবলী ২: দ্য কনক্লুশন’এবং ‘পুষ্পা ২: দ্য রাইজ’এর রেকর্ড ভাঙতে হবে।‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজির প্রথম কিস্তি বিশ্বজুড়ে ১,৩০০ কোটি টাকা আয় করেছিল।

মুক্তির চতুর্থ দিনে কত আয় করল রণবীরের 'ধুরন্ধর ২'

প্রথম পর্বে রণবীরকে ‘হামজা’ নামের একজন ভারতীয় গুপ্তচরের ভূমিকায় দেখা গিয়েছিল। এবারের দ্বিতীয় কিস্তিতে মূলত জাসকিরাত সিং রাঙ্গির উত্থানের গল্প বলা হয়েছে এবং দেখানো হয়েছে ঠিক কোন পরিস্থিতির কারণে সে দুর্ধর্ষ গুপ্তচর হামজা আলি মাজারিতে রূপান্তরিত হয়। 

ranbir_dhu

আদিত্য ধর পরিচালিত স্পাই অ্যাকশন থ্রিলারে রণবীর সিং ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অর্জুন রামপাল, আর মাধবন, সঞ্জয় দত্ত, রাকেশ বেদী এবং সারা অর্জুন। এ ছাড়া দানিশ পান্ডোর ও উদয়বীর সান্ধুর মতো শিল্পীদের পাশাপাশি একটি বিশেষ চমক হিসেবে রয়েছে পরিচালক আদিত্য ধরের স্ত্রী অভিনেত্রী ইয়ামি গৌতমের ক্যামিও। 

ইএইচ/