মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ঢাকা

কবে আসছে ‘ধুরন্ধর ২’-এর টিজার 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৯ এএম

শেয়ার করুন:

কবে আসছে ‘ধুরন্ধর ২’-এর টিজার 

গত বছরের শেষ দিকে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বলিউড অভিনেতা রণবীর সিং ও অক্ষয় খান্নার সিনেমা ‘ধুরন্ধর’। বক্স অফিসে সিনেমাটি রীতিমতো তাণ্ডব চালিয়েছে। ছবি মুক্তির পর থেকে এর সিক্যুয়েল নিয়ে দর্শকদের অপেক্ষা তুঙ্গে। 

এবার ‘ধুরন্ধর ২’নিয়ে উত্তেজনা আরও বাড়িয়ে দিল রণবীর সিং এবং পরিচালক আদিত্য ধর। সোমবার সোশ্যাল মিডিয়ায় এক পোস্টের তারা লিখেছেন, ‘আগামীকাল ১২:১২’। এই ইঙ্গিত থেকেই জোর জল্পনা, মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি দুপুর ১২টা ১২ মিনিটে প্রকাশ পাচ্ছে ‘ধুরন্ধর ২’-এর টিজার। 

ভারতীয় গণমাধ্যমে প্রতিবেদন অনুযায়ী, আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর ২’সিনেমায়ও দেখা যাবে রণবীর সিং, অর্জুন রামপাল, সঞ্জয় দত্ত, আর মাধবন, রাকেশ বেদি ও সারা অর্জুনকে। ‘ধুরন্ধর’ ছবিতে অক্ষয় খান্নার চরিত্রের মৃত্যু হলেও ফ্ল্যাশব্যাক ফের দেখা যাবে এই অভিনেতাকে।

এ স্পাই থ্রিলারে রণবীর সিংকে দেখা গেছে হামজা আলী মাজহারি ওরফে জসকিরত সিং রাঙ্গী নামক এক গুপ্তচরের চরিত্রে। তিনি পাকিস্তানের একটি বালুচ গ্যাংয়ে অনুপ্রবেশ করেন। ছবিটি বিশ্বব্যাপী আয় করেছে প্রায় সাড়ে ১২শো কোটি। 

‘ধুরন্ধর’ মুক্তির মাত্র ১৪ দিনের মাথায় দক্ষিণী মেগাস্টার রজনীকান্তের ক্যারিয়ারের সর্বোচ্চ আয়কারী সিনেমা ‘২.০’ (৬৯১ কোটি রুপি)-এর রেকর্ড ভাঙে। এমনকি রজনীকান্তের দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী সিনেমা ‘জেলর’ সিনেমাকেও পেছনে ফেলে রণবীর। 

ইএইচ/ 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর