বিনোদন ডেস্ক
০৫ এপ্রিল ২০২৬, ১১:৪৭ এএম
টলিউডের জনপ্রিয় পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায় গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। শনিবার হঠাৎ অসুস্থ বোধ করায় তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক পরীক্ষার পর চিকিৎসকরা জানান, তিনি স্ট্রোক করেছেন। পরিচালকের স্ত্রী ও জনপ্রিয় উপস্থাপিকা সুদীপা চট্টোপাধ্যায় স্বামীর সুস্থতার জন্য সবার কাছে প্রার্থনা চেয়েছেন।
কেন প্রতিদিন বোরকা পরে বাড়ি যেতেন এই নায়িকা
পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার হঠাৎ মাথা ব্যথায় আক্রান্ত হন অগ্নিদেব। শুরুতে পরিবারের সদস্যরা এটিকে মাইগ্রেনের সমস্যা ভেবেছিলেন। সুদীপা জানান, ‘ওর প্রচণ্ড মাথা ব্যথা করছিল। এক সময় ও জানায় যে, বাঁ চোখে স্পষ্ট দেখতে পাচ্ছে না। এমনকি হাঁটাচলা করতে গিয়েও টলে পড়ে যাচ্ছিল।’

শারীরিক অবস্থার অবনতি দেখে পারিবারিক চিকিৎসকের পরামর্শে দ্রুত পরিচালককে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অগ্নিদেবের এমআরআই (MRI) করা হয়। সুদীপা বলেন, ‘প্রাথমিক এমআরআই রিপোর্টে স্ট্রোক ধরা পড়েছে। চিকিৎসকদের ধারণা, সম্ভবত শুক্রবারও একটি ছোট অ্যাটাক হয়েছিল। বর্তমানে তিনি চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।’
মা-ভাইসহ গ্রেফতার কনটেন্ট ক্রিয়েটর প্রিয়া
পরিচালক অগ্নিদেবের পাশে হাসপাতালে রয়েছেন তাঁর বড় ছেলে আকাশ ও পরিবারের অন্যান্য সদস্যরা। কয়েক দিন আগেই তিনি একটি ছবির শুটিং শেষ করেছেন। তাঁর আকস্মিক অসুস্থতায় টলিপাড়ায় উদ্বেগের ছায়া নেমে এসেছে।
ইএইচ/