শনিবার, ১৩ জুন, ২০২৬, ঢাকা

মা-ভাইসহ গ্রেফতার কনটেন্ট ক্রিয়েটর প্রিয়া

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২৬, ১০:৫৭ এএম

শেয়ার করুন:

মা-ভাইসহ গ্রেফতার কনটেন্ট ক্রিয়েটর প্রিয়া

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও টিকটকার প্রিয়া খান, তার মা হাফসা আক্তার এবং ভাই স্বাধীন মিয়াকে গ্রেফতার করেছে আশুলিয়া থানা পুলিশ।

শুক্রবার (৩ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নেত্রকোনার একটি মামলায় তাদের গ্রেফতার করা হয়। নেত্রকোনার আটপাড়া থানার একটি মামলার ওয়ারেন্টভুক্ত তারা। মামলার বাদী তমা আক্তার নামে এক নারী।


বিজ্ঞাপন


পুলিশ জানায়, প্রিয়া ও তার পরিবারের বিরুদ্ধে এ ধরনের অন্তত ৪২টি অভিযোগ রয়েছে। ধর্ষণ মামলায় ফাঁসিয়ে টাকা আদায় করাই ছিল তাদের পেশা। প্রিয়ার সাজানো মামলায় বর্তমানে বেশ কয়েকজন জেলহাজতে রয়েছেন বলে জানা গেছে।

প্রিয়া, তার মা ও ভাইকে গ্রেফতার করে রাত ১টার দিকে থানায় নেওয়া হলে বিপুল সংখ্যক উৎসুক জনতা সেখানে ভিড় জমায়।

Gemini_Generated_Image_fjmbonfjmbonfjmb


বিজ্ঞাপন


এ সময় উৎসুক জনতা ও এলাকাবাসী বলেন, প্রিয়া তার মা ও ভাইয়ের সহযোগিতায় উঠতি রাজনৈতিক দলের নেতা ও ব্যবসায়ীদের প্রেমের জালে ফাঁসিয়ে জেলে পাঠাতেন। তাদের বিরুদ্ধে এ ধরনের ৪২টি অভিযোগ রয়েছে। কয়েকজন তার করা ধর্ষণ মামলায় বর্তমানে জেলহাজতে আছেন।

আশুলিয়া মডেল থানার ওসি রুবেল হাওলাদার জানান, প্রিয়া নারী হওয়ার সুযোগ নিয়ে দীর্ঘদিন ধরে এই অপকর্ম চালিয়ে আসছিলেন। লোকলজ্জার ভয়ে অনেকে তার বিরুদ্ধে মুখ খোলার সাহস পেতেন না। তারা বারবার বাসা পরিবর্তন করে এই ‘হানি ট্র্যাপ’-এর মাধ্যমে তাদের কার্যক্রম পরিচালনা করতেন। 

ইএইচ/ 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর