images

বিনোদন

অভিযোগ দিতে থানায় রাহুলের স্ত্রী, সঙ্গে প্রসেনজিৎ-ঋতুপর্ণা

বিনোদন ডেস্ক

০৪ এপ্রিল ২০২৬, ০৫:০১ পিএম

গতকাল জরুরি বৈঠক শেষে টলিউডের আর্টিস্ট ফোরামের সম্পাদক শান্তিলাল জানান, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পরে ধারাবাহিকের প্রযোজনা সংস্থার কাছে মৃত্যুর কারণ জানতে চেয়ে চিঠি পাঠানো হয়। সেই চিঠির উত্তর সন্তোষজনক না হওয়ায় শনিবার (৪ এপ্রিল) ‘আর্টিস্ট ফোরাম’-এর তরফে থানায় এফআইআর করা হবে।

সেই মোতাবেক প্রযোজনা সংস্থার বিরুদ্ধে অভিযোগ জানাতে আজ শনিবার দুপুরে থানায় উপস্থিত হন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, চিরঞ্জিৎ চক্রবর্তী-সহ একাধিক তারকা। এ সময় উপস্থিত ছিলেন রাহুলের স্ত্রী প্রিয়াঙ্কা সরকারও।

রাহুলের মৃত্যুর পর প্রযোজনার সংস্থাকে আইনি চিঠি দেয় আর্টিস্ট ফোরাম। কিন্তু যথাযথ উত্তর না মেলায় শুক্রবার রাতেই শান্তিলাল মুখোপাধ্যায় আইনি পদক্ষেপের কথা জানান। সে সময় প্রসেনজিৎও দেন করা বার্তা। 

তিনি বলেন, ‘আমরাও আঘাত পেয়েছি। আমাদের মেনে নিতে সময় লাগছে যে, রাহুল আর আমাদের মধ্যে নেই। আপনাদের মতো আমরাও উত্তর খুঁজচ্ছি। কী হয়েছিল? আইনি পরামর্শ নিয়েই সব কাজ এগোচ্ছে। তাই তিন দিন সময় লেগে গেল।” আইনি পদক্ষেপ প্রসঙ্গে বলেন, ‘‘সহজ যেন বড় হয়ে জানতে পারে যে, তার বাবা কেন চলে গেল।’’

২৯ মার্চ ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করছিলেন। এ সময় পানিতে নামেন তিনি। আর উঠতে পারেননি। তলিয়ে যান। পরে টেকনিশিয়ানরা উদ্ধার করে দিঘা হাসপাতালে নিয়ে যান তাকে। সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন রাহুলকে। জানান, পথিমধ্যেই মৃত্যু হয়েছে অভিনেতার।