images

বিনোদন

শ্রীলেখার পর পরিচালকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ জনপ্রিয় অভিনেত্রীর

বিনোদন ডেস্ক

০১ এপ্রিল ২০২৬, ০৩:৩৬ পিএম

প্রখ্যাত মালয়ালম চলচ্চিত্র পরিচালক রঞ্জিতের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী অভিনেত্রীর অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার (৩১ মার্চ) সন্ধ্যায় তাঁকে আটক করেছে পুলিশ। 

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ভারতের ইদুক্কি জেলা থেকে রঞ্জিতকে আটক করা হয়। বর্তমানে তিনি থোডুপুঝা এলাকায় পুলিশ হেফাজতে রয়েছেন। শিগগিরই তাঁকে কোচি পুলিশের হাতে তুলে দেওয়া হতে পারে। 

গোপন প্রেমিককে খুঁজছেন শ্রীলেখা

পুলিশ সূত্রে জানা গেছে, অভিনেত্রী দাবি করেছেন, একটি ছবির শুটিং চলাকালীন পরিচালক তাঁকে একটি কক্ষে ডেকে তাঁর সঙ্গে অশোভন আচরণ করেন। অভিযোগে বলা হয়েছে, তিনি যৌন নির্যাতনের চেষ্টা করেছিলেন। এই ঘটনার পর সোমবার (৩০ মার্চ) কোচির থানায় অভিনেত্রীর জবানবন্দি রেকর্ড করা হয়। 

image

এর আগেও রঞ্জিতের বিরুদ্ধে অভিনেত্রীকে হেনস্থার অভিযোগ উঠেছিল। ২০২৪ সালে অভিনেত্রী শ্রীলেখা কোচি সিটি পুলিশ কমিশনারের কাছে ইমেলের মাধ্যমে অভিযোগ জানান। সেখানে তিনি দাবি করেন, ২০০৯ সালে ‘পালেরি মাণিক্যম’ ছবিতে অভিনয়ের প্রস্তাব দেওয়ার সময় রঞ্জিত তাঁকে অশালীনভাবে স্পর্শ করেছিলেন।

আমাকে সিরিয়াল ছাড়তে বাধ্য করা হয়েছিল

এই মামলার প্রেক্ষিতে কেরালা হাইকোর্টে রঞ্জিত আগাম জামিনের আবেদন করেছিলেন। তবে আদালত তার আবেদনটি খারিজ করে দেয়। 

এই ঘটনায় পুলিশ জানিয়েছেন, ‘অভিযোগের ভিত্তিতে আমরা আইনানুগ পদক্ষেপ নিয়েছি এবং তদন্ত চলছে। সমস্ত তথ্য খতিয়ে দেখে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’ 

ইএইচ/