বিনোদন ডেস্ক
৩০ মার্চ ২০২৬, ০৬:০০ পিএম
বিতর্ক আর বলিউড নির্মাতা করণ জোহর একে অপরের পরিপূরক। তারকাদের নিয়ে বেফাঁস মন্তব্য করে প্রায় আলোচনার টেবিলে থাকেন তিনি। সম্প্রতি একটি ভিডিওকে কেন্দ্র করে ফের সমালোচনার মুখে পড়েছেন এই নির্মাতা।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ‘কল মি বে’ সিজন ২-এর প্রচার অনুষ্ঠানের একটি ভিডিও। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, ক্যামেরার সামনে হাসিমুখে দাঁড়িয়ে পোজ দিচ্ছিলেন করণ ও অনন্যা দুজনেই। ঠিক ওই মুহূর্তেই করণকে দেখা যায় অনন্যার নিতম্বে মৃদু চাপড় মারতে।
যে কারণে প্রাক্তন আদিত্যের ছবি পুড়িয়ে দিলেন অনন্যা
ভিডিওতে আরও দেখা যায়, এই আচরণের পর অনন্যা মুহূর্তের মধ্যেই করণের দিকে তাকান এবং তারপরই আবার মুখে হাসি বজায় রেখে পোজ দিতে শুরু করেন।
ক্যামেরার সামনে অনন্যাক আপত্তিকর স্পর্শের করণের করণকে ধুয়ে দিচ্ছেন নেটিজেনরা। তবে নেটিজেনদের এক অংশের দাবি, ক্যামেরার সামনে পোজ দেওয়ার সময় করণ অনিচ্ছাকৃতভাবে এমন আচরণ করেছেন।
অনন্যা পাণ্ডে-আদিত্যর ভিডিও ভাইরাল
যদিও এই ঘটনার পর এখনও পর্যন্ত করণ জোহর ও অনন্যা পাণ্ডে কেউই মুখ খোলেননি।
ইএইচ/