সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ঢাকা

যে কারণে প্রাক্তন আদিত্যের ছবি পুড়িয়ে দিলেন অনন্যা 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৩ অক্টোবর ২০২৪, ০১:১৮ পিএম

শেয়ার করুন:

যেকারণে প্রাক্তন আদিত্যের ছবি পুড়িয়ে দিলেন অনন্যা 

আদিত্য রায় কাপুরের সঙ্গে অনন্যা পাণ্ডের সম্পর্ক এখন অতীত। নতুন সম্পর্কেও জড়িয়েছেন অভিনেত্রী। সেইসঙ্গে প্রাক্তন আদিত্যের ছবিও পুড়িয়ে ফেলেছেন অভিনেত্রী। ভারতীয় সংবাদমাধ্যমকে অনন্যা নিজেই জানিয়েছেন বিষয়টি।

আদিত্যের ছবি পুড়িয়ে দেওয়ার কারণও ব্যাখ্যা করেছেন আনন্যা। তিনি জানান বিচ্ছেদের পর প্রাক্তনের ছবি পুড়িয়ে দেন। এই কাজ নাকি তাকে প্রশান্তি এনে দেয়।

anyna-20230724094133

এদিকে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ে খেতে গিয়ে অনন্যা খুঁজে পেয়েছেন নতুন প্রেমিক। তার নাম ওয়ালকার ব্লানকো। পেশায় তিনি মডেল। অন্য পরিচয়ও রয়েছে। সূত্র বলেছে, ওয়ালকার রিলায়েন্সের একটি ফ্যাশন কোম্পানির প্রচার সামলান। অনন্যার সঙ্গে তার প্রথম আলাপ একটি বিজ্ঞাপনের শুটে। তবে প্রেম কাণ্ড ঘটেছে অনন্ত আম্বানির বিয়েতে।

জানা গেছে, বিয়ের আনন্দের মাঝে অনন্যা ও তার নতুন প্রেমিক নাকি অন্তরঙ্গ সময়ও কাটিয়েছে হোটেলের এদিক ওদিক। শুধু তাই নয়, নতুন বয়ফ্রেন্ডকে অনন্যার এতটাই পছন্দ হয়েছে যে, তার নামে লকেটও বানিয়ে ফেলেছেন চাঙ্কি পাণ্ডে কন্যা।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর