images

বিনোদন

‘চিরদিনই তুমি যে আমার’ সিনেমার নায়ক-গায়কের মৃত্যু হলো পানিতে ডুবে

বিনোদন ডেস্ক

৩০ মার্চ ২০২৬, ১১:৫১ এএম

২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত ব্লকবাস্টার সিনেমা ‘চিরদিনই তুমি যে আমার’ আজও বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র। এই সিনেমার মাধ্যমে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় এবং তার স্ত্রী প্রিয়াঙ্কা সরকার। সিনেমা মুক্তির দেড় যুগ পেরিয়ে গেলেও এর প্রতিটি গান আজও দর্শকদের আবেগতাড়িত করে। 

জট খুলল জুবিন গার্গের মৃত্যুর রহস্যের

বিশেষ করে এই সিনেমার কালজয়ী গান ‘প্রিয়া রে প্রিয়া রে’ গেয়ে দুই বাংলাতে আকাশচুম্বী জনপ্রিয়তা পেয়েছিলেন জুবিন গার্গ। তার কণ্ঠের জাদু আজও শ্রোতাদের মুগ্ধ করে। ছয় মাস আগে সিঙ্গাপুরে অবকাশ যাপনের সময় এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারান জনপ্রিয় এই গায়ক। জানা যায়, সেখানে স্কুবা ডাইভিং করার সময় পানিতে ডুবে তিনি মৃত্যুবরণ করেন। 


 
জুবিন গার্গের মৃত্যুর শোকের রেশ কাটতে না কাটতেই এবার এল সিনেমার প্রধান অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর খবর। জানা গেছে, ২৯ মার্চ ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করছিলেন অভিনেতা। এ সময় পানিতে নামেন তিনি। আর উঠতে পারেননি। তলিয়ে যান অরুণোদয়। পরে টেকনিশিয়ানরা উদ্ধার করে দিঘা হাসপাতালে নিয়ে যান তাকে। কিন্তু সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে। জানান, পথিমধ্যেই মৃত্যু হয়েছে অভিনেতার।  

১৪টি ভাষার পাঠ্য বইয়ে থাকছে জুবিন গার্গের জীবনী

১৯৮৩ সালের ১৬ অক্টোবর জন্মগ্রহণ করেন রাহুল। তার অভিনয়ের হাতেখড়ি হয়েছিল বাবার হাত ধরে, ‘রাজ দর্শন’ নামক একটি নাটকের মাধ্যমে। বিজয়গড় থিয়েটার দলের সেই শুরু থেকে তিনি প্রায় ৪৫০টিরও বেশি নাটকে অভিনয় করেছেন। 

১৯৭২ সালের ১৮ নভেম্বর মেঘালয়ের তুরা শহরে জন্মগ্রহণ করেন জুবিন বরঠাকুর, যাকে সারা বিশ্ব চেনে জুবিন গার্গ নামে। ‘ইয়া আলি’ থেকে শুরু করে ‘প্রিয়া রে’—তার প্রতিটি গান ইতিহাসে হয়ে রয়েছে।  

ইএইচ/