বিনোদন ডেস্ক
২৯ মার্চ ২০২৬, ০৫:৪৩ পিএম
ছোট পর্দার অভিনেতা ও ইনফ্লুয়েন্সার সায়ক চক্রবর্তীর ব্যক্তিগত জীবন নিয়ে বিতর্ক যেন থামছেই না। সম্প্রতি তার সমকামিতা নিয়ে বিস্ফোরক দাবি করেছিলেন তার প্রাক্তন বউদি সুস্মিতা রায়। সেই রেশ কাটতে না কাটতেই এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর স্যান্ডি সাহা। সায়কের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনে স্যান্ডি দাবি করেছেন, সায়ক তার ওপর এক সময় পাশবিক অত্যাচার চালিয়েছিলেন।
স্যান্ডি সাহার দাবি অনুযায়ী, এক সময় সায়ক জোর করে তার সঙ্গে সঙ্গমের চেষ্টা করেছিলেন। নির্যাতনের সময় সায়কের গোপনাঙ্গ ছিঁড়ে গিয়েছিল। ভিডিও বার্তায় স্যান্ডি ইঙ্গিত দিয়েছেন, সুকান্ত কুণ্ডু এবং অভিনেতা রিয়াজের সঙ্গে সায়কের বিশেষ সম্পর্ক রয়েছে।
মাস দুয়েক আগে গোমাংস কাণ্ডে নাম জড়িয়ে ব্যপক সমালোচনার মুখে পড়েন সায়ক। সেই সময় অভিনেতার বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তুলেছিলেন স্যান্ডি। তবে তার অভিযোগের বিষয়টি গুরুত্ব দেয়নি নেটিজেনরা। সম্প্রতি সায়কের প্রাক্তন বউদি সুস্মিতা রায় ফেসবুক লাইভে এসে সায়কের সমকামিতা এবং তার যৌনাঙ্গ ছিঁড়ে যাওয়ার ঘটনাটি প্রকাশ্যে আনলে নতুন করে আলোচনার জন্ম দেয়।
শনিবার (২৮ মার্চ) রাতে লাইভে এসে স্যান্ডি সেই ঘটনার বিস্তারিত বর্ণনা দিয়ে বলেন,’সায়কের সঙ্গে একটি শুটিং করছিলাম। কাজের পর মদ্যপানও করি। আমি নেশাগ্রস্ত হয়ে পড়লে নাকি সুযোগ নেন সায়ক! নিজের পুরুষত্বের প্রমাণ দিতে ৪০ মিনিট ধরে পাশবিক অত্যাচার চালায় ও, সেই সময়ই ছিঁড়ে যায় গোপনাঙ্গ।’
স্যান্ডি আরও জানান, সেই ঘটনায় সায়ককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এমনকি হাসপাতালের খরচও স্যান্ডি বহন করেছিলেন বলে দাবি করেন। তিনি বলেন,‘ওই ঘটনার পর আমি সায়ককে ব্লক করে দিয়েছিলাম। যদিও পরবর্তীতে ও আমার কাছে ক্ষমা চেয়েছে।’
লাইভে স্যান্ডি আরও অভিযোগ করেন, সায়কের বন্ধু সুকান্ত কুণ্ডু ও রিয়াজ লস্করের সঙ্গেও তার শারীরিক সম্পর্ক ছিল। সায়ক নাকি তাদের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও স্যান্ডিকে দেখিয়েছেন। তবে অভিযোগের বিষয়ে সায়ক কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি।
ইএইচ/