রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

দেব বিয়ে করলে যেন আমাকেই করে: স্যান্ডি সাহা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১ জুন ২০২৫, ০৫:৩৪ পিএম

শেয়ার করুন:

দেব বিয়ে করলে যেন আমাকেই করে: স্যান্ডি সাহা

টলিউড চলচ্চিত্র অভিনেতা দেবের সম্প্রতি ফটোশুট ঝড় তুলেছেন সোশ্যাল মিডিয়া। ‘রঘু ডাকাত’ ছবির জন্য দশ মাস দাড়ি রেখেছিলেন। গত ৭ জুন দাড়িসহ একটি ছবি অনুরাগীদের সাথে ভাগ করেছেন। এরপর দিন অর্থাৎ ৮ জুন দাড়ি কেটে ফটোশুট করেছেন দেব। যা সামাজিক মাধ্যমে ভাগ করে নিতেই মৌমাছির মতো ভিড় জমান অনুরাগীরা।   

এই ছবি দেখে নারী ভক্তদের মতো অভিনেতার প্রেমে হাবুডুবু খাচ্ছেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার স্যান্ডি সাহা। দেবের পোস্টে তার একটি মন্তব্য নজর কেড়েছে সবার। তিনি লিখেছেন ‘দেব আর কতবার প্রেমে ফেলবে?’ এই মন্তব্যেই স্পষ্ট তিনি দেবের বিরাট ভক্ত। এ বিষয় ভারতীয় গণমাধ্যমকে উচ্ছ্বসিত হয়ে বলেন, ‘দেবদা যদি বিয়ে করে তাহলে যেন আমাকেই করে।’ 

dev_g

স্য়ান্ডি কথায়, ‘আর কতবার প্রেমে ফেলবে? এই মানুষটা প্রত্যেকবারই প্রেমে ফেলে! যখনই নতুন ছবি আসে তখন লুক আর মিষ্টি হাসিটা আমার ছোটবেলার ক্রাশ। প্রতিবার নতুন করে প্রেমে পড়ি। দেবদা যদি বিয়ে করে তাহলে যেন আমাকেই করে।’ 

এখানেই শেষ না তিনি যোগ করেন, ‘যখন দাড়িটা রেখেছিল, এত সেক্সি লাগছিল। তাতেও প্রেমে পড়েছি। আবার দাড়ি বাদ দিয়ে যে লুক, তাতেও প্রেমে পড়লাম। দেব হলো আসল নায়ক। আমি দেবের অনুরাগী। বাড়িতে এখনও দেবের পোস্টার লাগানো আছে। ডায়েরিতে দেবের আর্টিকেলের কাটিং আছে। তাকে নিয়ে আর নতুন করে কী বলব। যতবারই দেখি, নতুন করে প্রেমে পড়ি।’

481999977_1256874752462696_952778319612712678_n

গত রোববার (৮ জুন) একটি ছবি পোস্ট করেন দেব। যেখানে দেখা গেছে সুইমিং পুলের ধারে বেয়ার বডি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১১ হাজারের বেশি অনুরাগী নিজেদের ফেসবুক অ্যাকউন্টে ভাগ করে নিয়েছেন। এছাড়াও সাড়ে চার হাজার প্রতিক্রিয়া এবং প্রায় ২০ হাজার মানুষ মন্তব্য করেছেন। 

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, সাম্প্রতিক সময়ে টলিউডের নায়ক-নায়িকারা যেসব ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্টে করেছেন, তার মধ্যে দেবের ছবিটি সবচেয়ে বেশি জনপ্রিয় হয়েছে।  

ইএইচ/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর